রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব হলেন ইউনুস আলী
মো. ইউনুস আলী
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২৪ আগস্ট ২০২৬ | ২২:৪২
রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব (এপিএস) পদে নিয়োগ পেয়েছেন মো. ইউনুস আলী। রাষ্ট্রপতির অভিপ্রায় অনুযায়ী তাঁকে এ পদে নিয়োগ দিয়ে আজ সোমবার প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, চাকরি (বেতন ও ভাতাদি) আদেশ ২০১৫ এর ৩য় গ্রেডের সর্বশেষ ধাপ ৭৪ হাজার ৪০০ টাকা বেতন স্কেলে তাঁকে নিয়োগ দেওয়া হয়েছে। রাষ্ট্রপতি যতদিন এ পদ অলংকৃত করবেন অথবা মো. ইউনুস আলীকে তাঁর সহকারী একান্ত সচিব পদে বহাল রাখার অভিপ্রায় পোষণ করবেন ততদিন এ নিয়োগ আদেশ কার্যকর থাকবে।
ইউনুস আলীর গ্রামের বাড়ি ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলার চাড়োল ইউনিয়নের হরিণমারী হাট এলাকায়। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
- বিষয় :
- রাষ্ট্রপতি
- মির্জা ফখরুল ইসলাম আলমগীর