হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, ৫ মাসে প্রাণহানি ৯৫০
ছবি: সংগৃহীত
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২৬ আগস্ট ২০২৬ | ১৯:১৩
হামের উপসর্গে দেশে ২৪ ঘণ্টায় আরো সাত শিশুর মৃত্যু হয়েছে। এই সময়ে ৭৩ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে।
বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। উপসর্গে মারা যাওয়া চার জন ঢাকা বিভাগের, বরিশালে দুজন এবং সিলেট বিভাগের একজন।
প্রতিবেদনে বলা হয়েছে হামের উপসর্গ নিয়ে ১৫ মার্চ থেকে দেশে ৮৫১ জনের মৃত্যু হয়েছে। নিশ্চিত হামে ৯৯ জনের মৃত্যু হয়েছে। সব মিলিয়ে মারা গেছে ৯৫০ জন।
এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে সবচেয়ে বেশি ৩৮০ জন মারা গেছে ঢাকা বিভাগে। সিলেট বিভাগে মারা গেছে ১৪৩ জন, রাজশাহীতে ৯২, চট্টগ্রামে ৬৪, বরিশালে ৫১, ময়মনসিংহে ৭৪, খুলনায় ৩৩ ও রংপুর বিভাগে ১৪ জন মারা গেছে।
- বিষয় :
- হামের উপসর্গ
- শিশুর মৃত্যু
- হাম