ঢাকা বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬

মাদার তেরেসা ইন্টারন্যাশনাল পিস অ্যাওয়ার্ড পেলেন ইয়াশা সোবহান

মাদার তেরেসা ইন্টারন্যাশনাল পিস অ্যাওয়ার্ড পেলেন ইয়াশা সোবহান
×

অনলাইন ডেস্ক

প্রকাশ: ৩০ আগস্ট ২০২৬ | ২০:৪৩

বিশেষ শিশুদের জীবনমান উন্নয়ন ও অটিজম বিষয়ে দীর্ঘদিন কাজের স্বীকৃতি হিসেবে ‘মাদার তেরেসা ইন্টারন্যাশনাল পিস অ্যাওয়ার্ড ২০২৬’ পেয়েছেন সাফওয়ান বসুন্ধরা গ্লোবাল (এসবিজি)-এর ভাইস চেয়ারম্যান, বসুন্ধরা গ্রুপের পরিচালক এবং বসুন্ধরা স্পেশাল চিলড্রেন ফাউন্ডেশনের চেয়ারম্যান ইয়াশা সোবহান।

শনিবার ঢাকার একটি হোটেলে সার্ক কালচারাল ফোরাম আয়োজিত অনুষ্ঠানে ‘আউটস্ট্যান্ডিং কন্ট্রিবিউশন টু অটিজম’ ক্যাটাগরিতে তাকে এ পুরস্কার দেওয়া হয়।

বসুন্ধরা স্পেশাল চিলড্রেন ফাউন্ডেশনের চেয়ারম্যান হিসেবে বিশেষ শিশুদের শিক্ষা, যত্ন ও সার্বিক বিকাশে কাজ করছেন ইয়াশা সোবহান। অটিজম ও অন্যান্য বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জন্য সচেতনতা তৈরি, অন্তর্ভুক্তি এবং প্রয়োজনীয় সহায়তা ও সুযোগ তৈরিতে তার সম্পৃক্ততার স্বীকৃতি হিসেবে এ সম্মাননা দেওয়া হয়েছে বলে আয়োজকেরা জানিয়েছেন।

২০১৭ সালে প্রতিষ্ঠিত বসুন্ধরা স্পেশাল চিলড্রেন ফাউন্ডেশন বর্তমানে ৬০০-এর বেশি বিশেষ শিশুর শিক্ষা ও বিকাশে কাজ করছে। শিশুদের শিক্ষা ও প্রয়োজনীয় যত্নের পাশাপাশি থেরাপি, দক্ষতা উন্নয়ন এবং তাদের স্বাবলম্বী করে তোলার লক্ষ্যে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে প্রতিষ্ঠানটি।

ফাউন্ডেশনের কার্যক্রমের সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত থাকার পাশাপাশি বিশেষ শিশুদের বাইরে সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণেও কাজ করছেন ইয়াশা সোবহান। তিনি থ্যালাসেমিয়া নিরাময় সংস্থার কার্যক্রমের সঙ্গে যুক্ত এবং থ্যালাসেমিয়ায় আক্রান্ত ব্যক্তিদের জন্য বিভিন্ন উদ্যোগে সহায়তা করছেন।

সুবিধাবঞ্চিত ব্যক্তি ও পরিবারের আর্থিক সক্ষমতা বাড়ানোর লক্ষ্যে তার সামাজিক উদ্যোগের অংশ হিসেবে বিনা সুদে ক্ষুদ্রঋণ কার্যক্রমও পরিচালিত হচ্ছে। এসব উদ্যোগের মাধ্যমে জীবিকা উন্নয়ন ও স্বাবলম্বী হওয়ার সুযোগ তৈরির চেষ্টা করা হচ্ছে।

বিশেষ শিশুদের শিক্ষা, থেরাপি ও দক্ষতা উন্নয়নসহ তাদের সমাজের মূলধারায় সম্পৃক্ত করার উদ্যোগের স্বীকৃতি হিসেবে ইয়াশা সোবহানের পাওয়া এ পুরস্কারকে তার সামাজিক কর্মকাণ্ডের গুরুত্বপূর্ণ স্বীকৃতি হিসেবে দেখা হচ্ছে। সংবাদ বিজ্ঞপ্তি

আরও পড়ুন

×