ঢাকা বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬

ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু

ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু
×

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২৬ | ১৯:২৫

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ৪৯২ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৩৯ জনে।

বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় খুলনা বিভাগে ডেঙ্গুতে দুজনের মৃত্যু হয়েছে। এ ছাড়া ঢাকা, বরিশাল, চট্টগ্রাম ও রাজশাহী বিভাগে একজন করে মোট চারজনের মৃত্যু হয়েছে।

নতুন রোগী ভর্তির দিক থেকে গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি রোগী ভর্তি হয়েছেন ঢাকা বিভাগে—৩২৭ জন। খুলনা বিভাগে ২৮৪, চট্টগ্রামে ২০২, বরিশালে ১৭৮, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১৫১, রাজশাহীতে ১২২, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৮১, ময়মনসিংহে ৮০, রংপুরে ৫৪ এবং সিলেটে ১৩ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১০ সেপ্টেম্বর পর্যন্ত দেশে ডেঙ্গুতে মোট ১৩৯ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ঢাকা বিভাগে, দুই সিটি করপোরেশনসহ, মারা গেছেন ৭১ জন।

এ ছাড়া খুলনা বিভাগে ২৫, ময়মনসিংহে ১৪, বরিশালে ১২, চট্টগ্রামে ৯, রাজশাহীতে ছয় এবং রংপুর ও সিলেট বিভাগে একজন করে ডেঙ্গুতে মারা গেছেন।

আরও পড়ুন

×