ঢাকা শনিবার, ০৩ অক্টোবর ২০২৬

ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১৬৩

ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১৬৩
×

ফাইল ছবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০২ অক্টোবর ২০২৬ | ১৯:১৫

সারাদেশে ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ১৬৩ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে ২৫০ হয়েছে। মোট হাসপাতালে ভর্তি হয়েছেন ৮২ হাজার ৭৬১ জন।

শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, শুক্রবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ব্যক্তি ঢাকা বিভাগের একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। চলতি বছর জানুয়ারিতে দুজন, ফেব্রুয়ারিতে দুজন, মে মাসে একজন, জুনে ১৩, জুলাইয়ে ৩৬, আগস্টে ৪৩ এবং সেপ্টেম্বরে ১৪৮ জন ডেঙ্গুতে মারা গেছেন। অক্টোবরে এখন পর্যন্ত মৃত্যু হয়েছে পাঁচজনের।

প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হওয়া ১ হাজার ১৬৩ জনের মধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকার হাসপাতালে ৮০ জন এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকার হাসপাতালে ৪৫ জন ভর্তি হয়েছেন। ঢাকার সিটি করপোরেশন এলাকার বাইরে ভর্তি হয়েছেন ২৯৫ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, বিভাগের হিসাবে চট্টগ্রামে সবচেয়ে বেশি ৩৩৩ জন নতুন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ ছাড়া বরিশালে ১৫১, খুলনায় ১১১, ময়মনসিংহে ৭৭ এবং রংপুরে ৭১ জন ভর্তি হয়েছেন।

চলতি বছর হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের মধ্যে ৭৬ হাজার ৮৬২ জন সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন ৫ হাজার ৬৪৯ জন।

আরও পড়ুন

×