ঢাকা সোমবার, ০৫ অক্টোবর ২০২৬

ঢাবির জগন্নাথ হলের নয় তলা থেকে পড়ে গেলেন শিক্ষার্থী

ঢাবির জগন্নাথ হলের নয় তলা থেকে পড়ে গেলেন শিক্ষার্থী
×

বিদীপ্ত শিক্ত

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

প্রকাশ: ০৫ অক্টোবর ২০২৬ | ০৩:০৪

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) জগন্নাথ হলের বহুতল সন্তোষ ভবন থেকে এক শিক্ষার্থী পড়ে যাওয়ার ঘটনা ঘটেছে। ভবনের ৯ তলা থেকে লাফ দেওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে। শিক্ষার্থীর নাম বিদীপ্ত শিক্ত। তিনি বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন অধ্যয়ন বিভাগের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তার বাড়ি খুলনা জেলায় বলে জানা গেছে।

রোববার দিবাগত রাত (সোমবার) আনুমানিক ১টার দিকে এ ঘটনা ঘটে। আহত অবস্থায় শিক্ষার্থীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। বিষয়টি সমকালকে নিশ্চিত করেছেন জগন্নাথ হলের প্রাধ্যক্ষ দেবাশীষ পাল।

তিনি বলেন, আহত শিক্ষার্থীকে ঢাকা মেডিকেলে নেওয়া হয়েছে। আমি এখনো সেখানেই আছি। 

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মো. ইসরাফিল প্রাং সমকালকে জানান, এক শিক্ষার্থী লাফ দিয়েছে শুনেছি। তবে কোন ভবন থেকে দিয়েছে সেটি জানতে পারিনি। ওই শিক্ষার্থীকে ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হয়েছে। সেখানে হলের প্রাধ্যক্ষ উপস্থিত আছেন।

আরও পড়ুন

×