৭৮ পরিদর্শক পদোন্নতি পেয়ে এএসপি হলেন
ফাইল ছবি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০৫ নভেম্বর ২০২৬ | ২৩:৩৭
পুলিশের ৭৮ জন পরিদর্শককে একযোগে পদোন্নতি দিয়ে বিসিএস (পুলিশ) ক্যাডারের সহকারী পুলিশ সুপার (এএসপি) করেছে সরকার।
বৃহস্পতিবার এ বিষয়ে তিনটি পৃথক অফিস আদেশ জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এর মধ্যে একটি আদেশে ৬৭ জন, আরেকটিতে ১০ জন এবং তৃতীয় আদেশে একজন পরিদর্শককে পদোন্নতি দেওয়া হয়েছে।
উপসচিব তৌসিফ আহমেদের সই করা আদেশগুলোতে বলা হয়েছে, বিসিএস (পুলিশ) ক্যাডার এএসপি পদে পদোন্নতি দিয়ে তাদের চাকরি পুলিশ সদরদপ্তরে ন্যস্ত করা হয়েছে। পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিবের কাছে যোগদান প্রতিবেদন জমা দিতে হবে। এসব পদোন্নতি অবিলম্বে কার্যকর হবে।