ঢাকা শুক্রবার, ১৯ জুন ২০২৬

বিএনপির ১৪ নেতার আগাম জামিন

বিএনপির ১৪ নেতার আগাম জামিন
×

ফাইল ছবি

 সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০৪ ডিসেম্বর ২০১৯ | ০৯:১৭

সুপ্রিম কোর্ট এলাকায় বিক্ষোভ মিছিল থেকে গাড়ি ভাংচুর ও পুলিশের ওপর হামলার অভিযোগে করা মামলায় বিএনপির ১৪ নেতাকে আট সপ্তাহের আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট। এই সময়ের মধ্যে তাদের নিম্ন আদালতে আত্মসমর্পণ করতে বলা হয়েছে। পৃথক আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি জাহাঙ্গীর হোসেন সেলিম ও বিচারপতি রিয়াজ উদ্দিন খান সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ বুধবার তাদের জামিন মঞ্জুর করেন।

জামিনপ্রাপ্তরা হলেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাংবাদিক নেতা শওকত মাহমুদ, স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিউল বারী বাবু, ছাত্রদলের সভাপতি ফজলুর রহমান খোকন, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল প্রমুখ। আদালতে আবেদনকারিদের পক্ষে শুনানি করেন আইনজীবী খন্দকার মাহবুব হোসেন ও এ জে মোহাম্মদ আলী প্রমুখ।

গত ২৬ নভেম্বর দুপুরে খালেদা জিয়ার মুক্তির দাবিতে সুপ্রিমকোর্টের সামনের রাস্তায় অবস্থান নেন বিএনপি নেতা-কর্মীরা। এরপর পুলিশ তাদের সরিয়ে দিতে লাঠিচার্জ ও টিয়ারশেল নিক্ষেপ করে। পুলিশের ধাওয়ায় নেতাকর্মীরা পালানোর সময় রাস্তায় বেশকিছু গাড়ি ভাঙচুর করে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ৫০০ নেতাকর্মীর বিরুদ্ধে শাহবাগ থানায় মামলা দায়ের করে।

এর আগে এ মামলায় মির্জা ফখরুল ও মির্জা আব্বাসসহ ৪ নেতা আগাম জামিন পেয়েছেন। এছাড়া মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ ও খায়রুল কবির খোকনকে গ্রেফতারের পর আদালত তাদের জামিন দেন।

আরও পড়ুন

×