ঢাকা মঙ্গলবার, ২৩ জুন ২০২৬

চ্যানেল টোয়েন্টিফোরের সাংবাদিকের বিরুদ্ধে মামলা

প্রত্যাহারের দাবি এলআরএফের

প্রত্যাহারের দাবি এলআরএফের
×

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২৭ অক্টোবর ২০২১ | ১০:৫০ | আপডেট: ২৭ অক্টোবর ২০২১ | ১০:৫০

বেসরকারি টিভি চ্যানেল টোয়েন্টিফোরের জ্যেষ্ঠ প্রতিবেদক মাসউদুর রহমানসহ ছয়জনের বিরুদ্ধে একশ কোটি টাকার মানহানি মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছে ল' রিপোর্টার্স ফোরাম-এলআরএফ।

বুধবার পাঠানো প্রতিবাদ বিজ্ঞপ্তিতে এ দাবি জানানো হয়। 

এতে বলা হয়, এ ধরনের মিথ্যা মামলা স্বাধীন সাংবাদিকতা, মুক্ত গণমাধ্যম ও সাংবাদিকদের নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ। তাই স্বাধীন সাংবাদিকতা চর্চার জন্য অবিলম্বে এই সাজানো মামলা প্রত্যাহার করতে হবে।

গত ২৫ অক্টোবর ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে মুশফেক আলম সৈকত নামের এক ব্যক্তি চ্যানেল টোয়েন্টিফোরের সিনিয়র সাংবাদিক মাসউদুর রহমান, বার্তা সম্পাদকসহ ছয়জনকে বিবাদী করে একটি নালিশি মামলা করেন। আদালত পিবিআইকে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।

মামলার অভিযোগে বলা হয়েছে, আগের একটি মামলা বিচারাধীন থাকা অবস্থায় সঠিক তথ্য যাচাই না করে গত ২২ অক্টোবর চ্যানেল টোয়েন্টিফোর সংবাদটি প্রকাশ করে। 

এতে বাদী ও তার বাবাকে হেয় করার জন্য আসামিরা অসত্য বক্তব্য দেন।

আরও পড়ুন

×