ঢাকা শুক্রবার, ০৫ জুন ২০২৬

মালদ্বীপের ভাইস প্রেসিডেন্ট ঢাকায়

মালদ্বীপের ভাইস প্রেসিডেন্ট ঢাকায়
×

বিমানবন্দরে মালদ্বীপের ভাইস প্রেসিডেন্ট ফয়সাল নাসিমকে স্বাগত জানান পররাষ্ট্রমন্ত্রী। ছবি: সংগৃহীত

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২১ নভেম্বর ২০২১ | ২৩:৪৪ | আপডেট: ২২ নভেম্বর ২০২১ | ০০:২৪

মালদ্বীপের ভাইস প্রেসিডেন্ট ফয়সাল নাসিম তিন দিনের সরকারি সফরে ঢাকায় পৌঁছেছেন। সোমবার সকাল সোয়া ৯টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান। বিমানবন্দরে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন তাকে স্বাগত জানান।

মালদ্বীপের ভাইস প্রেসিডেন্টের এ সফরকালে বাংলাদেশ-মালদ্বীপ দ্বিপাক্ষিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে কয়েকটি বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

ঢাকা সফরকালে ফয়সাল নাসিম রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে বৈঠক করবেন।

এর আগে, চলতি বছর ২৬ মার্চ স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর অনুষ্ঠানে যোগ দিতে ঢাকায় এসেছিলেন মালদ্বীপের প্রেসিডেন্ট ইব্রাহিম মোহাম্মদ সলিহ।


আরও পড়ুন

×