ঢাকা মঙ্গলবার, ২৩ জুন ২০২৬

শ্রেষ্ঠ ডিজিটাল ক্যাম্পাস অ্যাওয়ার্ড পেল শাবি

শ্রেষ্ঠ ডিজিটাল ক্যাম্পাস অ্যাওয়ার্ড পেল শাবি
×

সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন শাবি উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ- সমকাল

শাবি প্রতিনিধি

প্রকাশ: ১০ জানুয়ারি ২০২০ | ১০:১১

শ্রেষ্ঠ ডিজিটাল ক্যাম্পাস অ্যাওয়ার্ড পেয়েছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবি)। গত বুধবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে 'তৃতীয় ডিজিটাল বাংলাদেশ দিবস ২০১৯' উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ অ্যাওয়ার্ড দেন। তথ্যপ্রযুক্তি বিভাগ এ সম্মাননা দেয়।

শুক্রবার সকালে উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ তার সম্মেলন কক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এ তথ্য জানান।

উপাচার্য জানান, তথ্য ও প্রযুক্তির সর্বোত্তম ব্যবহার ও প্রয়োগের মাধ্যমে ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে অবদানের স্বীকৃতিস্বরূপ শাবি শ্রেষ্ঠ ডিজিটাল ক্যাম্পাস হিসেবে ঘোষিত হয়েছে। গত বুধবার প্রধানমন্ত্রী এ অ্যাওয়ার্ড প্রদান করেন। বিশ্ববিদ্যালয়ের পক্ষে সিএসই বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ শহীদুর রহমান অ্যাওয়ার্ড গ্রহণ করেন।

উপাচার্য আরও জানান, শিক্ষার্থীদের জন্য বাধ্যতামূলক কম্পিউটার কোর্স চালু, ডিজিটাল ক্লাস উপস্থিতি, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীদের জন্য বায়োমেট্রিক উপস্থিতি নির্ণয় পদ্ধতি চালু এবং হাঁটতে ও কথা বলতে পারা হিউম্যানোয়েড রোবট 'লি' ও 'রিবো' তৈরি এই তিন কারণে শাবিকে শ্রেষ্ঠ ডিজিটাল অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে।

আরও পড়ুন

×