ফাতেমা কবির আর নেই
ফাতেমা কবির
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১৩ জানুয়ারি ২০২০ | ০৭:৫৫ | আপডেট: ১৪ জানুয়ারি ২০২০ | ০১:১২
মৌলবাদ ও সাম্প্রদায়িকতাবিরোধী নাগরিক আন্দোলনের সক্রিয় নেত্রী ফাতেমা কবির আর নেই। রোববার রাত ১২টা ৫০ মিনিটে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ... রাজেউন)। তার বয়স হয়েছিল ৬৮ বছর। ফাতেমা কবির একাত্তরের ঘাতক দালাল নির্মুল কমিটির সভাপতি লেখক শাহরিয়ার কবিরের সহধর্মিণী এবং মুক্তিযোদ্ধা ফতেহ আলী চৌধুরী ও প্রয়াত মুক্তিযোদ্ধা সাংবাদিক শাহাদত চৌধুরী ছোট বোন। তিনি স্বামী এবং দুই ছেলে-মেয়েসহ বহু আত্মীয়স্বজন,বন্ধু-বান্ধব ও গুনগ্রাহী রেখে গেছেন।
ফাতেমা কবিরের স্বামী সাংবাদিক শাহরিয়ার কবির এবং তাদের মেয়ে অর্পিতা শাহরিয়ার বর্তমানে বিদেশে অবস্থান করছেন। তারা দেশে ফেরার পর আগামী বুধবার বাদ জোহর মহাখালী জামে মসজিদে মরহুমার জানাজা অনুষ্ঠিত হবে। এরপর তাকে মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হবে। আগামী শুক্রবার বাদ আসর সাংবাদিক শাহরিয়ার কবিরের বাসভবনে (গ-১৬, মহাখালী, আমতলী, ঢাকা) মরহুমার কুলখানি অনুষ্ঠিত হবে।
ফাতেমা কবিরের মৃত্যুতে গভীর শোক জানিয়েছে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটিসহ বিশিষ্টজনরা। এক বিবৃতিতে তারা বলেন, ফাতেমা কবিরের মৃত্যুতে আমরা গভীর শোকাহত। একাত্তরের যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে সূচিত শহীদজননী জাহানারা ইমামের আন্দোলনের সূচনা থেকে সহযোদ্ধা ফাতেমা কবির বাংলাদেশে মৌলবাদ ও সাম্প্রদায়িকতাবিরোধী সব নাগরিক আন্দোলন এবং মুক্তিযুদ্ধের ইতিহাস ও চেতনা সংরক্ষণের সব উদ্যোগের সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন।
বিবৃতিদাতারা হলেন- বিচারপতি মোহাম্মদ গোলাম রাব্বানী, ব্যারিস্টার শফিক আহমেদ, বিচারপতি সৈয়দ আমিরুল ইসলাম, বিচারপতি শামসুল হুদা, বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক, কর্নেল (অব.) আবু ওসমান চৌধুরী, লেখক সাংবাদিক আবদুল গাফফার চৌধুরী, সাংবাদিক কামাল লোহানী, অধ্যাপক বোরহানউদ্দিন খান জাহাঙ্গীর, অধ্যাপক অনুপম সেন, কথাসাহিত্যিক হাসান আজিজুল হক, শিল্পী হাশেম খান, শিল্পী রফিকুননবী, অধ্যাপিকা পান্না কায়সার, অধ্যাপিকা মাহফুজা খানম, ক্যাপ্টেন আলমগীর সাত্তার বীরউত্তম, ক্যাপ্টেন সাহাবউদ্দিন আহমেদ বীরউত্তম, ক্যাপ্টেন আকরাম আহমেদ বীরউত্তম, মেজর জেনারেল মোহাম্মদ আবদুর রশীদ (অব.), ডা. আমজাদ হোসেন, ড. নুরুন নবী, অধ্যাপক মুনতাসীর মামুন, শহীদজায়া শ্যামলী নাসরিন চৌধুরী, শহীদজায়া সালমা হক, কলামিস্ট সৈয়দ মাহবুবুর রশিদ, শিক্ষাবিদ মমতাজ লতিফ, সাংবাদিক চলচিচ্চত্রনির্মাতা শামীম আখতার, অধ্যাপক আবুল বারক আলভী, সমাজকর্মী কাজী মুকুল, ড. ফরিদা মজিদ, সমাজকর্মী আরমা দত্ত, অ্যাডভোকেট খন্দকার আবদুল মান্নান, অধ্যাপক আয়েশ উদ্দিন, অধ্যাপক মেজবাহ কামাল, ডা. শেখ বাহারুল আলম, ড. মেঘনা গুহঠাকুরতা, ডা. ইকবাল কবীর, মুক্তিযোদ্ধা মকবুল-ই এলাহী, মুক্তিযোদ্ধা শফিকুর রহমান শহীদ, অ্যাডভোকেট আবদুস সালাম, সমাজকর্মী আক্কাস হোসেন, সমাজকর্মী শান্তি দাস, অধ্যাপক মোহাম্মদ সেলিম, অধ্যাপক আবদুল গফ্ফার, কবি জয়দুল হোসেন, ব্যারিস্টার ড. তুরিন আফরোজ, মুক্তিযোদ্ধা কাজী লুৎফর রহমান, সাবেক ফুটবলার শামসুল আলম মঞ্জু, সমাজকর্মী কামরুননেসা মান্নান, অ্যাডভোকেট আজাহার উল্লাহ্ ভূঁইয়া, সঙ্গীতশিল্পী জান্নাত-ই ফেরদৌসী লাকী, সাংবাদিক শওকত বাঙালি, উপাধ্যক্ষ কামরুজ্জামান, সমাজকর্মী সরদার জাকির হোসেন খসরু, ডা. নুজহাত চৌধুরী শম্পা, লেখক আলী আকবর টাবী, অধ্যাপক ডা. উত্তম কুমার বড়ূয়া, সমাজকর্মী চন্দন শীল, অ্যাডভোকেট দীপক ঘোষ, সাংবাদিক মহেন্দ্র নাথ সেন, ডা. মামুন আল মাহতাব, শহীদসন্তান তৌহিদ রেজা নুর, শহীদসন্তান শমী কায়সার, শহীদসন্তান আসিফ মুনীর তন্ময়, শহীদসন্তান তানভীর হায়দার চৌধুরী শোভন, মানবাধিকারকর্মী তরুণ কান্তি চৌধুরী, মানবাধিকারকর্মী আনসার আহমদ উল্লাহ, মানবাধিকারকর্মী স্বীকৃতি বড়ূয়া, ব্যারিস্টার নাদিয়া চৌধুরী, সাহিত্যিক-সাংবাদিক দিব্যেন্দু দ্বীপ, অধ্যাপক সুজিত সরকার, সমাজকর্মী হারুণ অর রশীদ, অ্যাডভোকেট কাজী মানছুরুল হক খসরু, অ্যাডভোকেট মালেক শেখ, সহকারী অধ্যাপক তপন পালিত, সমাজকর্মী পুর্ণিমা রাণী শীল, সমাজকর্মী শিমন বাস্কে, সমাজকর্মী শেখ আলী শাহনেওয়াজ পরাগ, সমাজকর্মী সাইফ উদ্দিন রুবেল প্রমুখ।
- বিষয় :
- ফাতেমা কবির
- ইন্তেকাল
