শক্তি ফাউন্ডেশনের ইমরান জিতলেন ‘লাজলো জি বিতো অ্যাওয়ার্ড ফর হিউম্যানিটারিয়ান সার্ভিস’
সম্মাননা গ্রহণ করেন ইমরান আহমেদ। ছবি: সংগৃহীত
বিজ্ঞপ্তি
প্রকাশ: ১১ জুন ২০২৬ | ২০:৪২ | আপডেট: ১১ জুন ২০২৬ | ২০:৪৪
শক্তি ফাউন্ডেশনের ডেপুটি এক্সিকিউটিভ ডিরেক্টর ইমরান আহমেদ যুক্তরাষ্ট্রের বার্ড কলেজের মর্যাদাপূর্ণ ‘লাজলো জি. বিতো অ্যাওয়ার্ড ফর হিউম্যানিটারিয়ান সার্ভিস’-এ ভূষিত হয়েছেন। মানবিক মর্যাদা বৃদ্ধি ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর ক্ষমতায়নে অবদানের স্বীকৃতি হিসেবে তাঁকে এই সম্মাননা দেওয়া হয়েছে।
অন্যায়, সহিংসতা ও নিপীড়নের শিকার মানুষের সেবায় নিয়োজিত ব্যক্তিদের এই অ্যাওয়ার্ড দেওয়া হয়। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শক্তি ফাউন্ডেশন সুবিধাবঞ্চিত নারীদের আর্থ-সামাজিক ক্ষমতায়নে নিবেদিত অলাভজনক উন্নয়ন সংস্থা। এই ফাউন্ডেশনে ‘প্রভাবশালী’ নেতৃত্বের জন্য ইমরান আহমেদকে স্বীকৃতি দেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কয়েক দশক ধরে এই ফাউন্ডেশন প্রান্তিক নারীদের জরুরি আর্থিক ও স্বাস্থ্যসেবা প্রদানের মাধ্যমে তাদের ব্যবসা গড়ে তুলতে এবং পরিবারকে সহায়তা করতে সক্ষম করেছে। ইমরান আহমেদের নেতৃত্বে মাঠ পর্যায়ের উদ্যোগগুলো আরও শক্তিশালী হয়েছে। যা নারীদের টেকসই উন্নয়নের কেন্দ্রে এনেছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, এই স্বীকৃতি বিশ্বমঞ্চে বাংলাদেশের ক্রমবর্ধমান সুনামকে উজ্জ্বল করেছে।
- বিষয় :
- শক্তি ফাউন্ডেশন
- সম্মাননা
- স্বীকৃতি
