ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

অজিতের বাসায় একসঙ্গে বিজয়-তৃষা, জোরালো সম্পর্কের গুঞ্জন

অজিতের বাসায় একসঙ্গে বিজয়-তৃষা, জোরালো সম্পর্কের গুঞ্জন
×

থালাপতি বিজয় ও তৃষা কৃষ্ণন। ছবি: ফেসবুক

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০১ জুন ২০২৬ | ১৬:৩৩ | আপডেট: ০১ জুন ২০২৬ | ১৯:৩৮

দক্ষিণ ভারতের সুপারস্টার অজিত কুমারের মায়ের মৃত্যুতে শোক প্রকাশ করতে তার বাসয় যান তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী ও অভিনেতা থালাপতি বিজয়। সঙ্গে ছিলেন অভিনেত্রী তৃষা কৃষ্ণন। সেই মুহূর্তের একাধিক ভিডিও সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়ার পর আবারও আলোচনায় এসেছে বিজয়-তৃষার সম্পর্কের বিষয়টি।

ভাইরাল ভিডিওতে দেখা যায়, দুজনে অজিতের পরিবারের প্রতি সমবেদনা জানাতে তার চেন্নাইয়ের বাসভবনে যান। বিজয়কে অজিতের সঙ্গে আলিঙ্গন করতে দেখা যায়। অন্যদিকে তৃষা পরিবারের সদস্যদের প্রতি শ্রদ্ধা ও সমবেদনা জানান।

ভিডিওতে দেখা গেলেও বিজয়-তৃষা একসঙ্গে এসেছিলেন কিনা, তা স্পষ্ট নয়। সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়া ফুটেজ অনুযায়ী, তারা পৃথক গাড়িতে সেখানে পৌঁছান। তবে একই সময়ে সেখানে উপস্থিত হন তারা। আর এ নিয়েই নতুন করে জল্পনা।

নেটিজেনরা প্রশ্ন তুলেছেন, বিজয়-তৃষার দীর্ঘদিনের সম্পর্কের গুঞ্জন কি শেষ পর্যন্ত বিয়ের দিকে এগোচ্ছে? এ বিষয়ে বিজয় বা তৃষা কেউই প্রকাশ্যে মন্তব্য করেননি।

 

অজিত কুমারের মা মোহিনী মণি ৮৯ বছর বয়সে সম্প্রতি চেন্নাইয়ে মারা যান। পরিবারের পক্ষ থেকে জানানো হয়, দীর্ঘদিনের অসুস্থ ছিলেন তিনি। এক বিবৃতিতে পরিবার চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন অজিত কুমার। 

ভারতীয় সংবাদমাধ্যমের খবর, অজিতের এই শোকের মুহূর্তে চলচ্চিত্র ও রাজনৈতিক অঙ্গনের বহু মানুষ তার পাশে দাঁড়িয়েছেন। আর সেই তালিকায় রয়েছেন বিজয় ও তৃষা। সূত্র: ফিল্মফেয়ার

আরও পড়ুন

×