গ্যাব্রিয়েল সুমনের 'লাস্ট নাইট অ্যাট প্যাগোডা' মেলায়
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২১ ফেব্রুয়ারি ২০২০ | ০২:৩৪ | আপডেট: ২১ ফেব্রুয়ারি ২০২০ | ০২:৫৪
অমর একুশে গ্রন্থমেলায় থেকে পাওয়া যাচ্ছে গ্যাব্রিয়েল সুমনের তৃতীয় কবিতাপুস্তক 'লাস্ট নাইট অ্যাট প্যাগোডা'।
বইটি পাওয়া যাচ্ছে চৈতন্য'র ২৫০-২৫১ নাম্বার স্টলে। কবিতাপুস্তকটির প্রচ্ছদ করেছেন গ্যাব্রিয়েল সুমন নিজেই আর নামলিপি লিখেছেন নির্ঝর নৈঃশব্দ্য।
গ্যাব্রিয়েল সুমন সমকালকে বলেন, কবিতা কেন লিখি বহুদিন ধরে ভেবে দেখেছি। ফুল ফুটিয়ে গাছ যে আনন্দ পায়, নিজেকে যদি গাছ ভাবি তবে কবিতা সেই ফুল, ঘ্রাণ বিলিয়ে দেবার আনন্দ আমি কবিতা লিখে পাই। আসলে কবিতা লিখি নিজের (অস্তিত্ব) টিকিয়ে রাখার জন্যই।
৪০টি কবিতা নিয়ে চৈতন্য প্রকাশনী থেকে প্রকাশিত ‘লাস্ট নাইট অ্যাট প্যাগোডা’ বইটি লেখকের অন্তরজগতের নিজস্ব বয়ান, বিষাদ থেকে আনন্দের দিকে যাত্রা কিংবা বিষাদের মাঝে ছড়ানো ছিটানো জীবনের অজস্র সুর, স্নিগ্ধতা ও গান।
এর আগে ২০১৩ সালের বইমেলায় প্রকাশনা সংস্থা ঐতিহ্য থেকে প্রকাশ হয়েছিল গ্যাব্রিয়েল সুমনের কবিতাগ্রন্থ 'হাওয়াকাঠের ঘোড়া'। ২০১৮ সালে প্রকাশিত হয় তার দ্বিতীয় কবিতাগ্রন্থ 'ফ্লপ অডিয়েন্স'।
- বিষয় :
- বইমেলা
