পড়াশোনা দূরদেশ
প্রয়োজন আইইএলটিএস বা টোয়েফল: দক্ষিণ কোরিয়ার ইউএসটি স্কলারশিপ
জাবেদ ইকবাল
প্রকাশ: ১৩ এপ্রিল ২০২৬ | ১৩:৩৪
দক্ষিণ কোরিয়া বর্তমানে উচ্চশিক্ষার জন্য আন্তর্জাতিক শিক্ষার্থীদের কাছে অত্যন্ত জনপ্রিয় একটি গন্তব্য। আধুনিক প্রযুক্তি, বিশ্বমানের শিক্ষাব্যবস্থা এবং সরকারি ও বেসরকারি পর্যায়ে প্রচুর স্কলারশিপের সুযোগ থাকায় প্রতিবছর বাংলাদেশ থেকে অনেক শিক্ষার্থী দেশটিতে পাড়ি জমাচ্ছেন।
দক্ষিণ কোরিয়ার ইউএসটি স্কলারশিপ, দক্ষিণ কোরিয়ার ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (ইউএসটি) স্কলারশিপ দিচ্ছে। স্নাতকোত্তর,পিএইচডি ও ইন্টিগ্রেটেড মাস্টার্স–পিএইচডি প্রোগ্রামের এই স্কলারশিপে আন্তর্জাতিক শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। আবেদনের সুযোগ ২৪ এপ্রিল ২০২৬ পর্যন্ত।
ইউএসটি দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে অবস্থিত। পাবলিক গবেষণা বিশ্ববিদ্যালয়টি ২০০৩ সালে যাত্রা শুরু করে। বর্তমানে প্রায় ৩০টি গবেষণা প্রতিষ্ঠান পরিচালনা করছে যেখানে চিকিৎসা, প্রকৌশল, বিজ্ঞানসহ বিভিন্ন বিষয়ে গবেষণার সুযোগ রয়েছে।
সুযোগ-সুবিধা—
l স্নাতকোত্তরে প্রতি মাসে ১২ লাখ কোরিয়ান উন ভাতা প্রদান করবে
l পিএইচডিতে প্রতি মাসে ১৬ লাখ কোরিয়ান উন ভাতা প্রদান করবে
l সম্পূর্ণ ও আংশিক টিউশন ফি প্রদান করবে
l দুর্ঘটনা, মেডিকেল চেকআপ, ই-লাইব্রেরি, কাউন্সেলিং ইত্যাদির জন্য ছাত্রদের সহায়তা দেওয়া হবে
l বিনা মূল্যে কোরিয়ান ভাষা শেখার সুযোগ
আবেদনের যোগ্যতা–
l স্নাতকোত্তরের জন্য স্নাতক ও পিএইচডির জন্য স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রি থাকতে হবে
l একাডেমিক ফলাফল ভালো হতে হবে
l ইংরেজি দক্ষতার সনদ প্রদর্শন করতে হবে
l নেতৃত্বের দক্ষতাকে প্রাধান্য দেওয়া হবে।
প্রয়োজনীয় নথি—
l গবেষণা প্রস্তাব
l একাডেমিক ট্রান্সক্রিপ্ট
l মাস্টার্স ডিগ্রি থিসিস
l ইংরেজিতে দক্ষতার প্রমাণপত্র (আইইএলটিএস, টোয়েফল ইত্যাদি)।
দক্ষিণ কোরিয়ার ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির স্কলারশিপে আবেদনে ইংরেজিতে দক্ষতার প্রমাণপত্র প্রয়োজন।
আবেদনপ্রক্রিয়া–
অনলাইনে আবেদন করা যাবে। আবেদনকারীদের ইইউএসটির অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অ্যাকাউন্ট তৈরি করে প্রয়োজনীয় তথ্য পূরণ করতে হবে। ভর্তি আবেদন প্রক্রিয়ার জন্য ৩০ মার্কিন ডলার বা ৩৫ হাজার কোরিয়ান উন (নন-রিফান্ডেবল) আবেদন ফি প্রদান করতে হবে।
আবেদন করতে এবং আবেদন পদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে https://admission.ust.ac.kr/admission_eng/index.do
- বিষয় :
- পড়াশোনার মান
