ঢাকা সোমবার, ০৮ জুন ২০২৬

ক্যাম্পাস সংবাদ

ক্যাম্পাস সংবাদ
×

অংশ নেওয়া বিভিন্ন দল

  ক্যাম্পাস ডেস্ক

প্রকাশ: ০৮ জুন ২০২৬ | ১১:১৩

এআইইউবি আন্তঃকলেজ ফুটবল চ্যাম্পিয়ন বিএএফ শাহীন কলেজ

আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ (এআইইউবি) ক্যাম্পাসে সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে ‘এআইইউবি আন্তঃকলেজ ফুটবল চ্যাম্পিয়নশিপ ২০২৬’-এর ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান।এবারের টুর্নামেন্টে ঢাকা বিভাগের ৪১টি কলেজের দল অংশ নেয়। ফাইনাল ম্যাচে মুখোমুখি হয় বিএএফ শাহীন কলেজ কুর্মিটোলা ও ঢাকা কলেজ। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচটি নির্ধারিত সময়ে ১-১ গোলে ড্র হওয়ার পর টাইব্রেকারে জয় পেয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে বিএএফ শাহীন কলেজ কুর্মিটোলা। রানারআপ হয় ঢাকা কলেজ। টুর্নামেন্টে ‘ম্যান অব দ্য ফাইনাল’ নির্বাচিত হন বিএএফ শাহীন কলেজ কুর্মিটোলার রাফসান। এ  ছাড়া ‘ম্যান অব দ্য সিরিজ’ পুরস্কার লাভ করেন একই কলেজের নাঈম। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এআইইউবির উপাচার্য প্রফেসর ড. সাইফুল ইসলাম। এ সময় আরও উপস্থিত ছিলেন প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. আব্দুর রহমান, স্টুডেন্ট সার্ভিসেস অ্যান্ড ওয়েলফেয়ার বিভাগের উপ-পরিচালক ড. জিয়ারত এইচ খান, প্রধান জনসংযোগ কর্মকর্তা আবু মিয়া আকন্দ তুহিন এবং বিশ্ববিদ্যালয়ের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা। পাশাপাশি অংশগ্রহণকারী কলেজগুলোর প্রতিনিধি ও শিক্ষার্থীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। 

আইইউবিএটির নবীন শিক্ষার্থীদের পরিচিতি পর্ব

ঢাকার উত্তরায় অবস্থিত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজির (আইইউবিএটি) নিজস্ব ক্যাম্পাসে সামার-২০২৬ সেমিস্টারের নবীন শিক্ষার্থীদের পরিচিতি ও ইনিশিয়েশন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। পরিচিতি পর্বে নবীন শিক্ষার্থীদের উদ্দেশে আইইউবিএটির মিশন ও ভিশন, অ্যাকাডেমিক নিয়মকানুন, ক্যারিয়ার সার্ভিস, গ্রন্থাগার ও আইটি সুবিধা, শিক্ষার্থী সংগঠন ও সহশিক্ষা কার্যক্রম, পরিবহন ব্যবস্থা এবং অন্যান্য সুযোগ-সুবিধা সম্পর্কে প্রামাণ্য ভিডিওচিত্র প্রদর্শন করা হয়। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের সার্বিক কার্যক্রম ও শিক্ষাবান্ধব পরিবেশ সম্পর্কে শিক্ষার্থীদের বিস্তারিত ধারণা প্রদান করা হয়। আনুষ্ঠানিক পর্ব শেষে বিভিন্ন বিভাগ ও অনুষদে নবীন শিক্ষার্থীদের জন্য পরিচিতি ও সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় বিভাগীয় শিক্ষক, কর্মকর্তা ও সিনিয়র শিক্ষার্থীরা নবীনদের আন্তরিকভাবে স্বাগত জানান এবং তাদের অ্যাকাডেমিক ও সহশিক্ষা কার্যক্রম সম্পর্কে দিকনির্দেশনা দেন। অনুষ্ঠানের সমাপনী পর্বে ছিল সাংস্কৃতিক সন্ধ্যা ও কনসার্ট।

আরও পড়ুন

×