ঢাকা সোমবার, ০৮ জুন ২০২৬

উন্নয়ন খাতে ক্যারিয়ার গড়তে চাইলে

উন্নয়ন খাতে ক্যারিয়ার গড়তে চাইলে
×

জাবেদ ইকবাল 

প্রকাশ: ০৮ জুন ২০২৬ | ১১:১৬

সমসাময়িক বিশ্ব প্রেক্ষাপটে টেকসই উন্নয়ন, কার্যকর নীতিনির্ধারণ (পলিসি মেকিং) এবং সামাজিক রূপান্তরের ক্ষেত্রে পেশাদারিত্বের গুরুত্ব ক্রমবর্ধমান। সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ও এনজিওগুলোর মতো গুরুত্বপূর্ণ কর্মক্ষেত্রে দক্ষ ও প্রশিক্ষিত জনবলের চাহিদা এখন তুঙ্গে। এই চ্যালেঞ্জিং ও সম্ভাবনাময় বৈশ্বিক ক্যারিয়ারে নিজেকে যোগ্য ও প্রতিযোগিতামূলক হিসেবে গড়ে তুলতে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি) নিয়ে এসেছে এক বিশেষ সুযোগ।

বিশ্ববিদ্যালয়ের ওপেন স্কুল পরিচালিত অত্যন্ত জনপ্রিয় পোস্টগ্র্যাজুয়েট প্রোগ্রাম ‘মাস্টার অব ডেভেলপমেন্ট স্টাডিজ’ (এমডিএস)-এর চতুর্থ ব্যাচে (জুলাই ২০২৬ সেশন) ভর্তিপ্রক্রিয়া শুরু হয়েছে। কর্মজীবী ও সাধারণ শিক্ষার্থীদের সুবিধার্থে প্রোগ্রামটির টিউটোরিয়াল ক্লাস পরিচালিত হবে সমন্বিত পদ্ধতিতে। অনলাইন ও অফলাইন উভয় ক্লাসের চমৎকার সুবিধা রয়েছে। আগ্রহী প্রার্থীরা ২০ জুন ২০২৬ তারিখের মধ্যে শুধু অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।

প্রোগ্রামের প্রধান বৈশিষ্ট্যগুলো

কোর্সটির মোট মেয়াদ ২ বছর, যা ৪টি সিমেস্টারে (প্রতি সিমেস্টার ৬ মাসমেয়াদি) বিভক্ত। এই প্রোগ্রামে সর্বমোট ১৬টি কোর্স বা ৬৫ ক্রেডিট সম্পন্ন করতে হবে। কর্মজীবী শিক্ষার্থীদের পড়াশোনার সুবিধার্থে এই কোর্সের রেজিস্ট্রেশনের মেয়াদ থাকবে সর্বোচ্চ ৫ বছর। অর্থাৎ কোনো শিক্ষার্থী চাইলে এই সময়ের মধ্যে তাঁর ক্রেডিটগুলো সম্পন্ন করতে পারবেন। প্রতি শুক্র ও শনিবারে সমন্বিত বা ব্লেন্ডেড পদ্ধতিতে ক্লাস নেওয়া হবে। তবে সিমেস্টার শেষে চূড়ান্ত পরীক্ষাগুলো সাপ্তাহিক ছুটির দিনে বাউবির মেইন ক্যাম্পাস গাজীপুরে অনুষ্ঠিত হবে।

আবেদনের যোগ্যতা

lস্বীকৃত যে কোনো বিশ্ববিদ্যালয় বা কলেজ থেকে মানবিক, বিজ্ঞান কিংবা ব্যবসায় শিক্ষাসহ যে কোনো বিষয়ে ৩ বা ৪ বছরমেয়াদি স্নাতক ডিগ্রি থাকতে হবে।
l অথবা একটি মাস্টার্স ডিগ্রিসহ ২ বছরমেয়াদি স্নাতক (পাস) ডিগ্রি থাকলেও আবেদন করা যাবে।
lশিক্ষাজীবনের যে কোনো স্তরে অনধিক একটি তৃতীয় বিভাগ/শ্রেণি বা সমমানের সিজিপিএ গ্রহণযোগ্য হবে।
lঅতিরিক্ত শিক্ষাগত যোগ্যতা (মাস্টার্স বা অন্যান্য ডিগ্রি) থাকলে তা আবেদনকারীর ভর্তি পরীক্ষার স্কোরের সঙ্গে অতিরিক্ত নম্বর 
হিসেবে যুক্ত হবে।আগ্রহী প্রার্থীদের বাউবির অফিসিয়াল ভর্তি ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে। 

আরও পড়ুন

×