ঢাকা সোমবার, ১৩ জুলাই ২০২৬

কানাডায় আন্ডারওয়াটার রোবটিক্স প্রতিযোগিতা

চ্যাম্পিয়ন এমআইএসটি

চ্যাম্পিয়ন এমআইএসটি
×

এমআইএসটি ম্যাভিরোভ বিশ্বের খ্যাতনামা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের দলের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে

জাবেদ ইকবাল

প্রকাশ: ১৩ জুলাই ২০২৬ | ১১:৩০

কানাডায় অনুষ্ঠিত অন্যতম মর্যাদাপূর্ণ আন্ডারওয়াটার রোবটিক্স প্রতিযোগিতা ‘মেট রোভপ্রতিযোগিতা ২০২৬’-এ বিশ্বচ্যাম্পিয়ন হয়েছে মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (এমআইএসটি)। প্রতিষ্ঠানটির আন্ডারওয়াটার রোবট ‘ম্যাভিরিও আরওভি’ প্রতিযোগিতার পাইওনিয়ার শ্রেণিতে ‘মেট রোভ ২০২৬ ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ’ অর্জন করেছে।

২৩ থেকে ২৭ জুন কানাডার নিউফাউন্ডল্যান্ড অ্যান্ড ল্যাব্রাডরে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় বিশ্বের ১৮টি দেশের ৭৭টি দলের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে সর্বোচ্চ সম্মিলিত স্কোর অর্জনের মাধ্যমে এমআইএসটির ‘ম্যাভিরভ’ দল সামগ্রিক চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। মেরিন টেকনোলজি সোসাইটি (এমটিএস) আয়োজিত ‘মেট রোভ’ প্রতিযোগিতা বিশ্বব্যাপী আন্ডারওয়াটার রোবটিক্সের অন্যতম মর্যাদাপূর্ণ আসর হিসেবে পরিচিত। প্রতিবছর বিশ্বের বিভিন্ন দেশের শীর্ষ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বাস্তবধর্মী সামুদ্রিক প্রকৌশল চ্যালেঞ্জ মোকাবিলার মাধ্যমে নিজেদের উদ্ভাবনী প্রযুক্তি, প্রকৌশল দক্ষতা এবং দলগত সক্ষমতার পরিচয় তুলে ধরেন। প্রতিযোগিতায় এমআইএসটি ম্যাভিরোভ বিশ্বের খ্যাতনামা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের দলের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে। শিক্ষার্থীদের পরিকল্পনা, নকশা প্রণয়ন এবং নিজস্ব প্রযুক্তিতে রোবট তৈরির দক্ষতার ফলেই এ সাফল্য এসেছে।

ম্যাভিরিও আরওভি একটি রিমোটলি অপারেটেড আন্ডারওয়াটার রোবট (আরওভি), যা পানির নিচে জটিল প্রকৌশলভিত্তিক বিভিন্ন কাজ সম্পাদনের জন্য তৈরি করা হয়েছে। সমুদ্র অনুসন্ধান, সামুদ্রিক পরিবেশ পর্যবেক্ষণ, পানির নিচের অবকাঠামো পরিদর্শন এবং মেরামতের মতো কাজে এটি ব্যবহার করা যায়। মেরিন টেকনোলজি সোসাইটি (এমটিএস) আয়োজিত মেট রোভ প্রতিযোগিতা বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ আন্ডারওয়াটার রোবটিক্স প্রতিযোগিতা। প্রতি বছর বিশ্বের বিভিন্ন দেশের শীর্ষ বিশ্ববিদ্যালয়ের দলগুলো বাস্তবধর্মী সামুদ্রিক প্রকৌশল চ্যালেঞ্জ মোকাবিলায় তাদের উদ্ভাবনী প্রযুক্তি ও প্রকৌশল দক্ষতার প্রদর্শন করে।

চ্যাম্পিয়ন রোবট ‘ম্যাভিরিও’ (MAVIRIO)- বিশ্বজয়ী এই দলটির ফ্ল্যাগশিপ সাবসি ড্রোনের নাম ‘ম্যাভিরভ’। এটি গভীর সমুদ্র এবং বরফে ঢাকা বৈরী পরিবেশে কাজ করার উপযোগী করে তৈরি। পাঁচ দিনব্যাপী প্রতিযোগিতার শুরুতেই অনুষ্ঠিত হয় কঠোর নিরাপত্তা পরিদর্শন। এতে একমাত্র বাংলাদেশি দল হিসেবে এমআইএসটি ম্যাভিরোভ (MIST Mavirov) একেবারেই সব নিরাপত্তা পরীক্ষা সফলভাবে উত্তীর্ণ হয় এবং সর্বোচ্চ ‘ওয়ার্কম্যানশিপ’ স্কোর অর্জন করে। আন্তর্জাতিক এই অর্জন বাংলাদেশের প্রকৌশল শিক্ষা, গবেষণা এবং উদ্ভাবনী প্রযুক্তি বিকাশের সক্ষমতাকে বিশ্বমঞ্চে নতুনভাবে তুলে ধরেছে। একই সঙ্গে দেশের তরুণ প্রকৌশলীদের দক্ষতা ও সম্ভাবনারও একটি উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে। 

আরও পড়ুন

×