ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

ছিন্নমূল মানুষের মধ্যে ঢাকা ক্লাব ও স্বপ্নের ইফতারি বিতরণ

ছিন্নমূল মানুষের মধ্যে ঢাকা ক্লাব ও স্বপ্নের ইফতারি বিতরণ
×

প্রতীকী ছবি

সমকাল প্রতিবেদ

প্রকাশ: ২৭ এপ্রিল ২০২২ | ১০:১৭ | আপডেট: ২৭ এপ্রিল ২০২২ | ১০:১৭

রাজধানীর ছয় শতাধিক ছিন্নমূল ও অসহায় মানুষের জন্য ইফতারির আয়োজন করেছে ঢাকা ক্লাব। এ ছাড়াও সরকারি শিশুপরিবার এতিমখানার দুইশ শিশুর মধ্যে ইফতারি ও রাতের খাবার বিতরণ করেছে ক্লাব কর্তৃপক্ষ। সাধারণ মানুষের মুখে হাসি ফোটাতে ব্যতিক্রমী এ ইফতারির আয়োজন করা হয়।

বুধবার বিকেলে সামাজিক সংস্থা 'ভালো কাজের হোটেল'-এর মাধ্যমে ক্লাব প্রাঙ্গণে ইফতারি বিতরণ করা হয়।

এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ক্লাবের সভাপতি খন্দকার মশিউজ্জামান রোমেল। আরও উপস্থিত ছিলেন পরিচালনা পর্ষদের সদস্য তানবির আজিজ খান, অধ্যাপক ড. অসিত বর্মণ অধিকারী, খোজেস্তা নূরয়ী নাহারীন মুন্নী, মাজাহারুল হক শহীদ, এল এম সাজ্জাত হোসেন, আশরাফুর রহমান, নাজমা আক্তার প্রমুখ। অনুষ্ঠানটি পৃষ্ঠপোষকতা করেন ঢাকা ক্লাব লিমিটেডের সিএসআর ইনচার্জ মো. রেজাউল করিম।

এদিকে রাস্তায় যানজটে আটকে থাকায় সঠিক সময়ে ঘরে ফিরে ইফতারি করতে পারেন না অনেকে। এমন মানুষদের কাছে ইফতারি পৌঁছে দিয়েছে চেইন সুপারশপ 'স্বপ্ন'।

বুধবার বিকেল ৫টা থেকে ইফতারের সময় পর্যন্ত রাজধানীর গুলশান-১, নিউমার্কেট, বসুন্ধরা সিটি, যমুনা ফিউচার পার্ক, মিরপুর ১০ নম্বর এবং ঢাকার বাইরে চট্টগ্রাম, সিলেট ও কুমিল্লা সদর এলাকার এই ইফতারি বিতরণ করা হয়।

এর আগে মঙ্গলবারও স্বপ্নর পক্ষ থেকে এই আয়োজন ছিল। স্বপ্ন কর্তৃপক্ষ জানায়, ইট-পাথরের এই শহরে যানজটসহ নানা কারণে সঠিক সময়ে বাসায় ফিরতে না পারা মানুষদের জন্য তাদের এ প্রয়াস।

আরও পড়ুন

×