ঢাকা বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

রাজধানীতে ‘বন্দুকযুদ্ধে’ গামছা পার্টির ২ সদস্য নিহত

রাজধানীতে ‘বন্দুকযুদ্ধে’ গামছা পার্টির ২ সদস্য নিহত
×

ফাইল ছবি

বিশেষ প্রতিনিধি

প্রকাশ: ৩০ জানুয়ারি ২০২০ | ০২:০৫ | আপডেট: ৩০ জানুয়ারি ২০২০ | ০২:৩০

রাজধানীর খিলক্ষেত এলাকায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ গামছা পার্টির দুই সদস্য নিহত হয়েছেন। 

বুধবার রাতে এ ‘বন্দুকযুদ্ধের’ ঘটনা ঘটে। নিহতরা হলেন- নাজমুল (২৬) ও শাহিন ওরফে মোটা শাহিন (৩২)।

পুলিশের তেজগাঁও বিভাগের উপকমিশনার বিপ্লব বিজয় তালুকদার জানান, বুধবার জীবন নামের গামছা পার্টির এক সদস্যকে গ্রেপ্তার করা হয়। জীবন সিএনজি সরবরাহ করতো নাজমুল ও শাহিনসহ গামছা পার্টির সদস্যদের। তার দেওয়া তথ্যানুযায়ী জানা যায়, বুধবার রাতে নাজমুল ও শাহিন ছিনতাই করতে সিএনজি নিয়ে বের হয়েছে। তাদের ধরতে ৩০০ ফিটে চেকপোস্ট বসালে তারা গোলাগুলি শুরু করেন। গোলাগুলির একপর্যায়ে মারা যান তারা। 

ঢাকা মহানগর পুলিশের উপকমিশনার (জনসংযোগ ও গণমাধ্যম) মাসুদুর রহমান জানান, নাজমুল ও শাহিন দীর্ঘ দিন ধরে ঢাকার বিভিন্ন এলাকায় ছিনতাইয়ের কাজে জড়িত ছিলেন। তাদের বিরুদ্ধে হাতিরঝিল, ভাটারা ও খিলক্ষেত থানায় ৪টি হত্যা মামলা রয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, প্রতিদিন রাত ৯টা থেকে ভোর পর্যন্ত তারা সিএনজিতে যাত্রী তুলে জিম্মি করে টাকা-পয়সা ও মূল্যবান জিনিসপত্র হাতিয়ে নিতো এই গামছা পার্টির সদস্যরা। যাত্রীরা এসব দিতে অস্বীকৃতি জানালে গামছা পেঁচিয়ে শ্বাসরোধ করে তাদের হত্যা করা হতো।

আরও পড়ুন

×