ঢাকা শনিবার, ২৭ জুন ২০২৬

৬০ মুক্তিযোদ্ধাকে সম্মাননা দিলো এভেরোজ ইন্টারন্যাশনাল স্কুল

৬০ মুক্তিযোদ্ধাকে সম্মাননা দিলো এভেরোজ ইন্টারন্যাশনাল স্কুল
×

একজন মুক্তিযোদ্ধার হাতে সম্মাননা স্মারক তুলে দিচ্ছেন ঢাকা-১৩ আসনের সংসদ সদস্য সাদেক খান। ছবি: সমকাল

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০৬ ফেব্রুয়ারি ২০২০ | ০৬:০৬

বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে অংশ নেওয়া ৬০ মুক্তিযোদ্ধাকে সম্মাননা দিয়েছে এভেরোজ ইন্টারন্যাশনাল স্কুল কর্তৃপক্ষ। বৃহস্পতিবার রাজধানীর মোহম্মদপুরে সরকারি শারীরিক শিক্ষা কলেজ খেলার মাঠে স্কুলটির তৃতীয় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে তাদের এ সম্মানা দেওয়া হয়। 

অনুষ্ঠানে মুক্তিযোদ্ধাদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন ও স্কুলটির ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন ঢাকা-১৩ আসনের সংসদ সদস্য সাদেক খান। এ সময় তিনি শিক্ষার্থীদের খেলাধুলা, শিক্ষার মান এবং বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের প্রশংসা করেন। 

সাদেক খান বলেন, ‘মুজিব বর্ষের অংশ হতে পেরে আমরা গর্বিত। কেননা বঙ্গবন্ধু ও বাংলাদেশ একই সূত্রে গাঁথা। বঙ্গবন্ধুর জন্ম না হলে কোনোদিন বাংলাদেশ হতো না।’ 

অনুষ্ঠানে ১ হাজার ৪০০ শিক্ষার্থীর ১৪৫টি ইভেন্ট ও আটটি টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। উপস্থিত ৬০ জন মুক্তিযোদ্ধা ও পাঁচ হাজারের বেশি অতিথি এসব প্রতিযোগিতা উপভোগ করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্কুলটির প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান খান মোহাম্মদ আখতারুজ্জামান। সবশেষে অনুষ্ঠান সফল করার জন্য অভিভাবক, শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদের কৃতজ্ঞতা জানান হেড অব স্কুল ও এমডি মোহাম্মদ আনিসুর রহমান (সোহাগ)। 

এতে আরও উপস্থিত ছিলেন- বিদ্যালয়ের পরিচালক (অর্থ) গোলাম মোস্তফা, ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশের ডিরেক্টর অপারেশন্স জুনাইদ আহমেদ, ব্রিটিশ  কাউন্সিলের  গ্লোবাল বিজনেস  ডাটা  অ্যানালাইসিস  ম্যানেজার সাউদ আল শামস, পিয়ারসন এডেক্সেলের কান্ট্রি ম্যানেজার সাইদুর রহমান, পিয়ারসন এডেক্সেলের রিজিওনাল ডেভেলপমেন্ট ম্যানেজার আব্দুল্লাহ আল মামুন লিটন, ভিক্টোরিয়া হেলথ কেয়ার লিমিটেডের চেয়ারম্যান তানভীর রহমান, এলোহা বাংলাদেশের ব্যবস্থপনা পরিচালক আলী হায়দার চৌধুরী, অনলাইন ফাউন্ডেশনের চেয়ারম্যান খান মোহাম্মদ আইয়ুব আলী, ভাইস চেয়ারম্যান সেরাজুল ইসলাম, ইসলামিক স্কলার মুফতি কাজী মোহাম্মদ ইবরাহীম, ড. আবুবকর মোহাম্মদ জাকারিয়া, ড. মাঞ্জুরে এলাহি, ড. মোহাম্মদ সাইফুল্লাহ আল মাদানি, প্রফেসর মোক্তার আহমেদ, গালফ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ রাজ্জাক আলী, ওয়ান সটার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল লতিফ মীর, মোহাম্মদ আলী খান এডুকেশন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা পরিচালক মোহাম্মদ আলী খান প্রমুখ।

আরও পড়ুন

×