এফইআরবি চেয়ারম্যান অরুণ, ইডি শামীম
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০৯ ফেব্রুয়ারি ২০২০ | ০৩:৩৪
আনন্দঘন পরিবেশে এফইআরবি (ফোরাম ফর এনার্জি রিপোর্টার্স বাংলাদেশ) দ্বিবার্ষিক সাধারণ সভা ও নির্বাচন সম্পন্ন হয়েছে। চেয়ারম্যান ও নির্বাহী পরিচালকসহ (ইডি) নির্বাহী কমিটির ৯ জনই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
শনিবার ঐতিহাবাহী এই সংগঠনের সাধারণ সভা ও নির্বাচন জাতীয় প্রেসক্লাবের হল রুমে সম্পন্ন হয়।
ঘোষিত তফসিল অনুযায়ী কোনো পদেই একাধিক প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় প্রধান নির্বাচন কমিশনার এএসএম বজলুল হক সব প্রাথীকে নির্বাচিত ঘোষণা করেন। এ সময় তার সঙ্গে ছিলেন অপর দুই কমিশনার সাইফুল হাসান চৌধুরী (বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের জনসংযোগ পরিদপ্তরের পরিচালক) ও কমিশনার (পেট্রোবাংলার উপ-মহাব্যবস্থাপক জনসংযোগ) তারিকুল ইসলাম খান।
চেয়ারম্যান পদে অরুন কর্মকার (এনার্জিবাংলা), ভাইস চেয়ারম্যান মোজাহিরুল হক রুমেন (একাত্তর টিভি), নির্বাহী পরিচালক (ইডি) শামীম জাহাঙ্গীর (ডেইলি সান), পরিচালক (উন্নয়ন ও অর্থ) লুৎফর রহমান কাকন (আমাদের সময়), পরিচালক (গবেষণা ও প্রশিক্ষণ) মাহফুজ মিশু (যমুনা টিভি), পরিচালক (ডাটা ব্যাংক) শাহেদ সিদ্দিকী (ডেইলি ইন্ডিপেন্ডেন্ট), পরিচালক (বিনোদন ও কল্যাণ) সেরাজুল ইসলাম সিরাজ (বার্তা২৪.কম) এবং সদস্য হিসেবে মোল্লাহ আমজাদ হোসেন ও শাহনাজ বেগম নির্বাচিত হয়েছেন।
সাধারণ সভায় বিদায়ী কমিটির ইডি পরিচালকের (উন্নয়ন ও অর্থ) প্রতিবেদনের ওপর প্রাণবন্ত আলোচনা হয়। সংগঠনকে গতিশীল করার বিষয়ে সদস্যরা তাদের খোলামেলা মতামত দেন।
- বিষয় :
- এফইআরবি
