গয়েশ্বর চন্দ্র রায় হাসপাতালে ভর্তি
ফাইল ছবি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১০ ফেব্রুয়ারি ২০২০ | ১২:০৮ | আপডেট: ১০ ফেব্রুয়ারি ২০২০ | ১২:১৪
হঠাৎ অসুস্থ হয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী গয়েশ্বর চন্দ্র রায় হাসপাতলে ভর্তি হয়েছেন।
সোমবার রাত ৯টার দিকে রাজধানীর ধানমণ্ডির আনোয়ার খান মডার্ন হাসপাতালে তাকে ভর্তি করা হয়।
সমকালকে বিষয়টি নিশ্চিত করেছেন তার পুত্রবধু ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য নিপুন রায় চৌধুরী।
জানা গেছে, ঢাকা সিটি করপোরশেন নির্বাচনের প্রচারণার সময় অসুস্থ বোধ করেন গয়েশ্বর চন্দ্র রায়। তখনও তিনি হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। পরে সোমবার রাতে দলের স্থায়ী কমিটির বৈঠকের পর হঠাৎ অসুস্থবোধ করায় তাকে হাসপাতালে নেওয়া হয়।
