রাজধানীর ফ্ল্যাটে মা ও ২ সন্তানের লাশ
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১৪ ফেব্রুয়ারি ২০২০ | ০৯:১২ | আপডেট: ১৪ ফেব্রুয়ারি ২০২০ | ১০:৫৫
রাজধানীর দক্ষিণখানে একটি বাসায় দুই সন্তান ও মায়ের লাশ পাওয়া গেছে। শুক্রবার রাতে দক্ষিণখানের প্রেম বাগানের পাঁচ তলা বাসার চতুর্থ তলার ফ্ল্যাটে লাশ পাওয়া গেছে।
পুলিশের ঢাকা উত্তর বিভাগের উপ-কমিশনার নাবিদ কামাল শৈবাল জানান, পুলিশ ঘটনাস্থলে আছে। লাশ উদ্ধারের প্রক্রিয়া চলছে। কিভাবে তাদের মৃত্যু হয়েছে তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। তাৎক্ষণিকভাবে তাদের নাম পাওয়া যায়নি।
তিনি জানান, নিহতরা একজন টিঅ্যান্ডটি কর্মকর্তার স্ত্রী ও সন্তান। ওই কর্মকর্তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না।
- বিষয় :
- লাশ উদ্ধার
- দক্ষিণখান
