মেডিকেল স্টুডেন্টস সোসাইটি অব রাজবাড়ী’র নতুন কমিটি
সভাপতি শাহরিয়ার খান এবং সাধারণ সম্পাদক পল্লব কুমার রায়-সংগৃহীত ছবি
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৮ ফেব্রুয়ারি ২০২০ | ২২:০৭
মেডিকেল স্টুডেন্টস সোসাইটি অব রাজবাড়ী’র (এমএসএসআর) নতুন কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন শাহরিয়ার খান এবং সাধারণ সম্পাদক হয়েছেন পল্লব কুমার রায়।
সম্প্রতি রাজধানীর শাহবাগে কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরির শওকত ওসমান মিলনায়তনে সংগঠনের সদস্যদের উপস্থিতিতে ৯১ সদস্যের (২০২০-২১) এই কমিটি ঘোষণা করা হয়।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) সভাপতি অধ্যাপক ডা. এম ইকবাল আর্সলান। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের সদস্য শাহজাহান আলী মোল্লা, ডিডিসি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এ.কে এম রফিকউদ্দিন, অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অতিরিক্ত সচিব ড. শেখ মো. রেজাউল করীম, বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের চেয়ারম্যান রাম চন্দ্র দাস, অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল জনাব ফরহাদ হোসেন ও ঢাকা মেডিকেল কলেজের গাইনি বিভাগের সাবেক অধ্যাপক ডা.ইফ্ফাত আরা।
সম্মেলন শেষে ২০১৯-২০ শিক্ষাবর্ষে রাজবাড়ী জেলা থেকে দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি মেডিকেলে ভর্তি হওয়া শিক্ষার্থীদেরকে সংবর্ধনা দেওয়া হয়। সংবর্ধনা শেষে চিকিৎসক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান এবং রাফেল ড্র'র আয়োজন করা হয়। বিজ্ঞপ্তি।
- বিষয় :
- রাজবাড়ী
- মেডিকেল স্টুডেন্টস
