ঢাকা সোমবার, ২৯ জুন ২০২৬

মগবাজার থেকে বিক্রয়কর্মী নিখোঁজ

মগবাজার থেকে বিক্রয়কর্মী নিখোঁজ
×

ফাইল ছবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০৩ মার্চ ২০২০ | ০৯:১৮

রাজধানীর মগবাজার থেকে আবদুল জলিল নামে এক যুবক রহস্যজনকভাবে নিখোঁজ হয়েছেন। তিনি একটি বেসরকারি প্রতিষ্ঠানের বিক্রয়কর্মী ছিলেন। এ ব্যাপারে হাতিরঝিল থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে।

পরিবারের সদস্যরা জানান, গত রোববার সকালে অফিসের উদ্দেশে বাসা থেকে বের হন ৪৩ বছর বয়সী জলিল। এরপর মগবাজারের এনএসজেআর করপোরেশনের অফিস থেকে পণ্য নিয়ে আশপাশের এলাকায় বিতরণ করেন। সঙ্গে কোম্পানির ভ্যানচালকও ছিলেন। পণ্য সরবরাহ শেষে বিকেলে তিনি টাকা আদায়ের জন্য থেকে যান আর চালককে অফিসে পাঠিয়ে দেন।

এরপর থেকে জলিলের খোঁজ মিলছে না। তার সঙ্গে ৪০-৫০ হাজার টাকা ছিল। পরিবারের সদস্যরা জানান, সদালাপী জলিলের সঙ্গে কারও শত্রুতা ছিল না। এই কোম্পানিতে তিনি প্রায় ৬ বছর কাজ করছেন। কী কারণে তিনি নিখোঁজ হয়েছেন, তা তারা অনুমান করতে পারছেন না। জলিলের স্ত্রী এবং দুই শিশুসন্তান দিনরাত কান্নাকাটি করছেন। তারা তাকে উদ্ধারের জন্য র‌্যাবসহ আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তা চেয়েছেন।

ঢাকায় জলিলের বাসা ৪০/এ পূর্ব হাজীপাড়া। তার গ্রামের বাড়ি ঝালকাঠির নলছিটি উপজেলার ভরতকাঠি গ্রামে। কেউ তার সন্ধান পেলে ০১৭১৬২১২৫৮৭ কিংবা ০১৬১১১৭৯৬৬ নম্বরে জানাতে অনুরোধ করা হয়েছে।

আরও পড়ুন

×