ঢাকা মঙ্গলবার, ৩০ জুন ২০২৬

রাতে বকা খেয়ে ঘরে, সকালে ঝুলন্ত তরুণী

রাতে বকা খেয়ে ঘরে, সকালে ঝুলন্ত তরুণী
×

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০৫ মার্চ ২০২০ | ০৮:৪৫ | আপডেট: ০৫ মার্চ ২০২০ | ০৯:২০

রাজধানীর সবুজবাগের বাসাবো এলাকার একটি বাসায় এক কলেজছাত্রীর ঝুলন্ত লাশ পেয়েছে পুলিশ। তার নাম রাবেয়া আক্তার মৌসুমি (২১)।বৃহস্পতিবার সকালে তার লাশ উদ্ধার করা হয়। পরিবারের সদস্যরা বলেছেন, বাসার ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দিয়ে তিনি আত্মহত্যা করেছেন। 

পুলিশ জানিয়েছে, মৌসুমি প্রেম করে মাস তিনেক আগে পরিবারের অমতে দুঃসম্পর্কের ফুফাত ভাই বিল্লালকে বিয়ে করেন। বিষয়টি পরিবারে জানাজানি হয়ে যায়। এতে তার ওপর ক্ষিপ্ত হন স্বজনরা। এ নিয়ে বুধবার রাতে তাকে বকাঝকাও করা হয়। পরে নিজের ঘরে ঘুমাতে যান মৌসুমি। সকালে দরজা না খোলায় স্বজনরা দরজা ভেঙে ফেলেন। ভেতরে ঢুকে তার লাশ ঝুলতে দেখে থানায় খবর দেন তারা।

নিহতের খালা সোকানুর বেগম জানান, মৌসুমিদের বাড়ি পটুয়াখালীর দশমিনা উপজেলার পূর্ব আলীপুরে। দুই ভাইবোনের মধ্যে মৌসুমি ছোট। পূর্ব বাসাবো ৬৫/৫/এ নম্বর বাড়ির নিচতলায় পরিবারের সঙ্গে থাকতেন। পড়তেন ঢাকা মহানগর মহিলা কলেজের অনার্স তৃতীয় বর্ষে।






আরও পড়ুন

×