ঢাকা মঙ্গলবার, ৩০ জুন ২০২৬

'ঘাসফুলে'র উদ্যোগে মুক্ত আলোচনা অনুষ্ঠিত

'ঘাসফুলে'র উদ্যোগে মুক্ত আলোচনা অনুষ্ঠিত
×

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১১ মার্চ ২০২০ | ০৫:৩৯ | আপডেট: ১১ মার্চ ২০২০ | ০৫:৪৩

গণমাধ্যম সংস্থা ঘাসফুলের উদ্যোগে গত মঙ্গলবার বিকেলে বিশ্বসাহিত্য কেন্দ্রে 'দূষণমুক্ত নগরায়ন' শীর্ষক এক মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়। শিক্ষাবিদ ও গবেষক ড. মোরশেদ শফিউল হাসানের সভাপতিত্বে রিভারাইন পিপলের মহাসচিব শেখ রোকনের সঞ্চালনায় ও সমন্বয়ে অনুষ্ঠানে স্বাগত সম্ভাষণ জানান ঘাসফুলের উপদেষ্টা আতা সরকার।

আবৃত্তিশিল্পী মাসকুর-এ-সাত্তারের আবৃত্তিতে অনুষ্ঠান শুরু হয়। প্রয়াত কবি ও স্থপতি রবিউল হুসাইনকে নিবেদিত এ অনুষ্ঠানে মূল আলোচনা উপস্থাপন করেন নর্থ সাউথ ইউনিভার্সিটির পরিবেশ বিজ্ঞান ও ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ড. বিশ্বাস করবী ফারহানা।

মুক্ত আলোচনায় অংশগ্রহণ করেন এস.আর.এম. সারোয়ার (মণি), ওয়াহিদ মুরাদ, করিম রেজা, গোলাম কিবরিয়া পিনু, ড. মাকসুদুর রহমান, নিশাত জাহান রানা, বজলুর রায়হান, মিহির চন্দ্র বিশ্বাস, মোজাম্মেল হোসেন মঞ্জু, মোস্তফা কামাল মজুমদার, মোহাম্মদ আসাদুজ্জামান, রাফেয়া আবেদীন, শামীমা চৌধুরী, সিরাজ উদ্দিন সাথী, সৈয়দ জাকির হোসাইন ও। এতে উপস্থাপনা করেন মাহমুদুল হুসাইন রুবেল।

আলোচনা অনুষ্ঠানে টেকসই স্থায়িত্বশীল নগরায়নের লক্ষ্যে দেশের উন্নয়ন নীতিমালার ক্ষেত্রে প্রয়োজনীয় পরিবর্তন সাধনের পরামর্শ দেওয়া হয়। এজন্য গণমুখী নগরায়নের নীতি গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়। বর্তমানে রাজধানী কেন্দ্রিক নগরায়নের পরিবর্তে দেশের সব বিভাগীয়, জেলা ও উপজেলা শহরে বিকাশ-ভিত্তিক সুষম নগরায়নের লক্ষ্য গ্রহণ ও বাস্তবায়নের আহ্বান জানানো হয়। নগরায়নের ক্ষেত্রে ছোট-বড় সকল শহরে ভূমির সাশ্রয়ী ব্যবহার ও জলাধার সংরক্ষণ নিশ্চিত করতে বলা হয়।

এছাড়া বক্তারা শিল্পায়নের ক্ষেত্রে পরিবেশবান্ধব শিল্প বিকাশের ওপর গুরুত্বারোপ করেন। এজন্য দেশের সর্বত্র গণমুখী সবুজ ও পরিবেশবান্ধব শিল্পায়নের জন্য ব্যাপক ও জোরালো সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানানো হয়। সংবাদ বিজ্ঞপ্তি

আরও পড়ুন

×