শুরু হলো সমকাল প্রচারাভিযান 'নকল পণ্য কিনবো না, নকল পণ্য বেচবো না'
অনুষ্ঠানে অতিথিরা- সমকাল
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১২ মার্চ ২০২০ | ০০:৩২ | আপডেট: ১৫ মার্চ ২০২০ | ০৩:৫৯
সমকালের আয়োজনে শুরু হলো নকল বা অবৈধ পন্যের বিরুদ্ধে প্রচারাভিযান 'নকল পন্য কিনবো না, নকল পন্য বেচবো না'। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এই প্রচারাভিযানের উদ্বোধন ঘোষণা করেন।
রাজধানীর তেজগাঁওয়ে সমকাল কনফারেন্স রুমে প্রচারাভিযান কর্মসূচির উদ্বোধনের পর অতিথিদের বক্তব্য শুরু হয়েছে। অনুষ্ঠানটি সঞ্চালনা করছেন সমকালের ভারপ্রাপ্ত সম্পাদক মুস্তাফিজ শফি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন- শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন, এফবিসিসিআই সভাপতি শেখ ফজলে ফাহিম, ক্যাব সভাপতি গোলাম রহমান, র্যাব মহাপরিচালক ড. বেনজীর আহমেদ, এনবিআর সদস্য মো. মেফতাহ উদ্দিন খান, বিএটির চেয়ারম্যান গোলাম মঈন উদ্দিন, প্রাণ-আরএফএলের নির্বাহী কর্মকর্তা আহসান খান চৌধুরী ইউনিলিভার বাংলাদেশের সিইও এবং এমডি কেদার লেলে প্রমুখ।
সমকালের এই প্রচারাভিযানে সহযোগী হিসেবে রয়েছে- বিএসটিআই, র্যাব, কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) এবং ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই, ঢাকা চেম্বার ও জেসিআই-নর্থকে।
এই আয়োজনের টেলিভিশন পার্টনার হিসেবে রয়েছে চ্যানেল ২৪ এবং রেডিও পার্টনার ঢাকা এফএম।
- বিষয় :
- সমকাল
- নকল পণ্য কিনবো না
