ঢাকা মঙ্গলবার, ৩০ জুন ২০২৬

বিশ্ব গ্লুকোমা সপ্তাহে বিনামূল্যে চক্ষুসেবা ক্যাম্প অনুষ্ঠিত

বিশ্ব গ্লুকোমা সপ্তাহে বিনামূল্যে চক্ষুসেবা ক্যাম্প অনুষ্ঠিত
×

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১২ মার্চ ২০২০ | ১০:৫১ | আপডেট: ১২ মার্চ ২০২০ | ১১:০০

বিশ্ব গ্লুকোমা  সপ্তাহ উপলক্ষে রাজধানীর মোহাম্মদপুরের চাঁদ উদ্যানে দৃষ্টি চক্ষু হাসপাতালে বিনামূল্যে চক্ষুসেবা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গলবার হাসপাতাল প্রাঙ্গনে প্রায় ১০০ রোগীকে বিনামূল্যে চক্ষু পরীক্ষা করা হয়। চোখের নিরব ঘাতক গ্লুকোমা  সম্পর্কে সচেতনার জন্য শোভাযাত্রা ও আলোচনা সভা আয়োজন করা হয়। 

আগামী ১৪ মার্চ পর্যন্ত দৃষ্টি চক্ষ হাসপাতালে ৫০ শতাংশ ছাড়ে চক্ষু পরীক্ষা করা হবে।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ গ্লকোমা সোসাইটির জয়েন্ট সেক্রেটারি জেনারেল ও ভিশন আই হসপিটালের ম্যানিজিং ডাইরেক্টর গ্লুকোমা  বিশেষজ্ঞ ডা. সিদ্দিকুর রহমান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দৃষ্টি চক্ষু হাসপাতালের উপদেষ্টা ডা. মাসুদ হাসান ও ভিশন এইড ফাউন্ডেশনের চেয়ারম্যান তৌফিক মহিউদ্দিন।

ডা. সিদ্দিকুর রহমান বলেন, গ্লুকোমা  চোখের একটি বিশেষ রোগ। ৪০ বছর বয়স হওয়ার পর থেকে এতে আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। যথাযথ চিকিৎসা না নিলে নিশ্চিত অন্ধ হতে পারেন। তিনি বলেন, বিশ্বে প্রায় ৯০ মিলিয়ন মানুষ গ্লুকোমা  রোগে আক্রান্ত। আক্রান্তদের মধ্যে ৭০ মিলিয়ন মানুষ অন্ধ হয়েছে। বাংলাদেশও এ ঝুঁকিতে রয়েছে। তাই সবাইকে সচেতন হতে হবে।

গ্লুকোমা  প্রতিরোধে সচেতনতার জন্য গত ৮ মার্চ থেকে শুরু হওয়া গ্লকোমা সপ্তাহ শেষ হবে আগামী ১৪ মার্চ। এ সপ্তাহ উপলক্ষে দেশব্যাপী নানা কর্মসূচি পালন করা হচ্ছে। অনুষ্ঠানটি আয়োজনে সহায়তা করে বাংলাদেশ গ্লকোমা সোসাইটি, ভিশন এইড ফাউন্ডেশন ও ঔষধ উৎপাদন প্রতিষ্ঠান এরিস্টোভিশন।

আরও পড়ুন

×