ঢাকা মঙ্গলবার, ৩০ জুন ২০২৬

৩ জনের পর দেশে নতুন কেউ করোনায় আক্রান্ত হননি

৩ জনের পর দেশে নতুন কেউ করোনায় আক্রান্ত হননি
×

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১৩ মার্চ ২০২০ | ০১:০৮ | আপডেট: ১৩ মার্চ ২০২০ | ০২:৪৩

তিনজন করোনাভাইরাসের রোগী শনাক্তের পর দেশে নতুন করে আর কেউ এই ভাইরাসে আক্রান্ত হননি।

শুক্রবার রাজধানীর মহাখালীতে এক প্রেস ব্রিফিংয়ে জাতীয় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সাব্রিনা ফ্লোরা এ তথ্য জানান।

তিনি বলেন, আইইডিসিআর এ পর্যন্ত ১৮৭ জনের নমুনা পরীক্ষা করেছে। গত ২৪ ঘণ্টার মধ্যে ২৪ জনের পরীক্ষা করা হয়েছে। তবে তাদের কারও শরীরে করোনাভাইরাস পাওয়া যায়নি।

আইইডিসিআর পরিচালক বলেন, বিদেশফেরতরা ১৪ দিন ঘরে থাকুন। অনেক ক্ষেত্রে দেখছি তারা কোয়ারেইন্টাইনে থাকছেন না।

তিনি বলেন, আমরা এতদিন অনুরোধ করেছি। সরকারের সহানুভূতিশীল পদক্ষেপ তারা মানছেন না। সেক্ষেত্রে আমরা সংক্রামক ব্যাধি আইন প্রয়োগ করতে পারি। তবে শক্ত পদক্ষেপে যেতে চাই না।

এ সময় করোনাভাইরাসের লক্ষণ থাকলে চিকিত্সার জন্য সরাসরি আইইডিসিআরে না আসার অনুরোধ জানান আইইডিসিআর পরিচালক।

আরও পড়ুন

×