ঢাকা শুক্রবার, ০৩ জুলাই ২০২৬

শ্যামপুরে ঘরের ভেতর ব্যবসায়ীর গলাকাটা মৃতদেহ

শ্যামপুরে ঘরের ভেতর ব্যবসায়ীর গলাকাটা মৃতদেহ
×

নিহত সুজন- সংগৃহীত

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ৩১ মার্চ ২০২০ | ১৩:০২

রাজধানানীর শ্যামপুরের মীরহাজীবাগ এলাকার একটি বাসা থেকে এক ব্যক্তির গলাকাটা মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার বিকেলে তার শোবার কক্ষে ভেতর থেকে আটকানো অবস্থায় মৃতদেহটি পাওয়া যায়। পাশেই পড়েছিল রক্তমাখা বটি। আহসান আশিক সুজন (৪৫) নামের ওই ব্যক্তি যাত্রাবাড়ী এলাকাতেই টিন ব্যবসায়ের সঙ্গে জড়িত ছিলেন।

পুলিশ জানিয়েছে, পারিবারিক কলহের কারণে সুজনের স্ত্রী একমাত্র শিশু সন্তান ডেমরায় তাদের বাড়িতে থাকেন। এরপর থেকে বছরখানেক ধরে তিনি মীরহাজীরবাগে বৃদ্ধা খালার বাসায় থাকতেন। ঘটনার সময়ে তার খালা বাসাতে থাকলেও কিছু দেখেননি বলে জানিয়েছেন। অবশ্য তিনি চিৎকার করলে আশপাশের বাসিন্দারা দোতলা বাসায় ছুটে গিয়ে জানালা দিয়ে সুজনের রক্তাক্ত দেহ পড়ে থাকতে দেখেন।

সুজনের খালা দাবি করেছেন, পারিবারিক কলহে আগে একবার সুজন আতত্মহমত্যার চেষ্টা চালিয়েছিল। এবারও সে আত্মহত্যা করে থাকতে পারে। তবে পুলিশ আপাতত তার কথা বিশ্বাস করেনি। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পাশাপাশি সুজনের স্ত্রী ও স্বজনদের খবর দেওয়া হয়েছে।

শ্যামপুর থানার ওসি মফিজুল ইসলাম জানিয়েছেন, ঘটনাটি রহস্যজনক মনে হচ্ছে। বাসার কক্ষের তালা ভেঙে সুজনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। মূল দরজা এবং বারান্দার দরজা ভেতর থেকে আটকানো ছিল। তবে প্রাথমিকভাবে মনে হয়েছে, তাকে কেউ হত্যা করেছে। গলাকাটা ছাড়াও পেটে বটির আঘাত রয়েছে।

ওসি বলেন, পুলিশ স্বজনদের সঙ্গে কথা বলে তথ্য নিচ্ছে। তাছাড়া সিআইডির ক্রাইমসিন ইউনিট নানা আলামতও সংগ্রহ করেছে। এসব আলামত পরীক্ষা, ময়নাতদন্ত প্রতিবেদন এবং পুলিশের তদন্ত শেষে সুজনের মৃত্যুর বিষয়ে নিশ্চিত হওয়া যাবে। তার লাশ ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।

আরও পড়ুন

×