ঢাকা শুক্রবার, ০৩ জুলাই ২০২৬

২০০ পরিবারকে খাদ্যসামগ্রী দিলেন যুবলীগ নেতা

২০০ পরিবারকে খাদ্যসামগ্রী দিলেন যুবলীগ নেতা
×

খাদ্যসামগ্রী বিতরণ করছেন মো. নূর আলম মিয়া -সমকাল

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০২ এপ্রিল ২০২০ | ০৯:১৯

রাজধানীতে দিনমজুর শ্রেণির পরিবারকে এক সপ্তাহের খাদ্যসামগ্রী দিয়েছেন যুবলীগের কেন্দ্রীয় নেতা মো. নূর আলম মিয়া। বৃহস্পতিবার রাজধানীর শাহজাদপুর ও গুলশান লিংক রোড এলাকায় তিনি এসব খাদ্যসামগ্রী বিতরণ করেন। খাদ্যসামগ্রীর মধ্যে রয়েছে- চাল, ডাল, আলু, পেঁয়াজ, তেল, লবণ ও হাত ধোয়ার সাবান।

করোনাভাইরাসের প্রকোপ ঠেকাতে সরকার ঘোষিত টানা সাধারণ ছুটিতে দিনমজুর শ্রেণির মানুষের আয় কমে যাওয়ায় যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিলের আহ্বানে সাড়া দিয়ে যুবলীগ নেতা এনজেএন ইন্টারন্যাশনাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক নুর আলম মিয়া এই কর্মসূচি গ্রহণ করেন বলে জানিয়েছেন। এ সময় আরো উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তরের ২১ নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক মো. মফিজুল ইসলাম।

নূর আলম বলেন, করোনাভাইরাসের কারণে দিনমজুর শ্রেণির মানুষ বেশি কষ্টে আছেন। তারা স্বাভাবিক সময়ে কাজ করে খেলেও এখন তা বন্ধ। তাই এখন আমাদের সবার উচিত এসব দুঃস্থ মানুষের পাশে দাঁড়ানো। 

এসময় সকল সামর্থবানরা দুঃস্থ মানুষের জন্য এগিয়ে আসবেন বলেও আশা প্রকাশ করেন তিনি।

আরও পড়ুন

×