ঢাকা ক্লাবের সভাপতি আশরাফুজ্জামান খান
আশরাফুজ্জামান খান পোটন।
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২৪ জুন ২০২৩ | ১৯:০১ | আপডেট: ২৪ জুন ২০২৩ | ১৯:০১
ঢাকা ক্লাব লিমিটেডের সভাপতি হয়েছেন আশরাফুজ্জামান খান পোটন। গতকাল শনিবার অনুষ্ঠিত নির্বাচনে তিনি ৫৩১ ভোট পেয়ে জয়ী হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী শামীম হোসাইন পেয়েছেন ৩৮০ ভোট।
ঢাকা ক্লাবের নির্বাচনের প্রধান কমিশনার ড. খন্দকার শওকত হোসাইন স্বাক্ষরিত ফলাফল অনুযায়ী, ৩ হাজার ২০ জন ভোটারের মধ্যে ১ হাজার ৪৫৪ জন ভোট দিয়েছেন। তাঁদের ভোটে নির্বাচিত হয়েছেন ১০ পরিচালক।
সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করেন পাঁচজন। অন্য তিন প্রার্থী আশরাফুল ইসলাম ২৮৭, আনহারা এম সিদ্দিকি ২১৪ ও মাহমুদ কলি ৩৬ ভোট পেয়েছেন। পরিচালক পদে ১৩ জন প্রতিদ্বন্দ্বিতা করেন। সর্বোচ্চ ১ হাজার ২১৯ ভোট পেয়ে প্রথম হয়েছেন ড. এম কামরুল হুদা। নবনির্বাচিত অন্য পরিচালকরা হলেন রবিউল ইসলাম আজাদ, মজিবুর রহমান মৃধা, অধ্যাপক ডা. এ কে মিয়া, রেজা আহমেদ, নূর আফরোজ, বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডা. অসিত বরন অধিকারী, মোহাম্মদ রহুল কুদ্দুস কাজল, আশরাফুর রহমান ও সাইফুল ইসলাম হাওলাদার।
- বিষয় :
- ঢাকা ক্লাব
- আশরাফুজ্জামান খান পোটন
