ঢাকা শনিবার, ০৪ জুলাই ২০২৬

৩০১ পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী পৌঁছে দিল ঢাকা জেলা প্রশাসন

৩০১ পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী পৌঁছে দিল ঢাকা জেলা প্রশাসন
×

রাস্তায় ছিন্নমূল মানুষের মাঝেও ত্রাণ সামগ্রী বিতরণ করে ঢাকা জেলা প্রশাসন।

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১০ এপ্রিল ২০২০ | ১০:৪৪ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০

করোনাভাইরাস সংকটে ৩৩৩ কল সেন্টার ও জেলা প্রশাসন, ঢাকার কন্ট্রোল রুম (ফোন-০২৪৭১১০৮৯১, মোবাইল-০১৯৮৭৮৫২০০৮) থেকে প্রাপ্ত ফোন কলের ভিত্তিতে ৩০১ পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী পৌঁছে দেওয়া হয়েছে।

শুক্রবার সিটি কর্পোরেশন এলাকাসহ ঢাকা জেলায় বিভিন্ন এলাকায় দিনমজুর, সবজি-ফল বিক্রেতা, রিক্সাওয়ালা, ভ্যানচালকসহ বিভিন্ন পেশাজীবী কর্মহীন পরিবারের মাঝে জেলা প্রশাসন, ঢাকার উদ্যোগে এ সব ত্রাণ সামগ্রী পৌঁছে দেওয়া হয়।

এ সব ত্রাণ বিতরণ কার্যক্রমে ঢাকা জেলার সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটগণ উপস্থিত ছিলেন।

এ ছাড়াও সরকারের নির্দেশনা অনুযায়ী ঢাকা মহানগরীসহ জেলার সকল উপজেলায় লোকজনের মধ্যে সামাজিক দূরত্ব বজায় রাখাসহ করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে সরকারি নির্দেশনা প্রতিপালনে বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটগণ কর্তৃক মোবাইল কোর্ট অভিযান অব্যাহত রয়েছে। সুপারশপ গুলোতেও মনিটরিং করা হয়, যাতে লম্বা লাইন তৈরি না হয়। প্রয়োজনে অতিরিক্ত কাউন্টার খুলে দ্রুত কেনাকাটা সম্পন্ন করতে বলা হয়।

আরও পড়ুন

×