জাতির পিতার প্রতিকৃতিতে বিসিএসআইআর চেয়ারম্যানের শ্রদ্ধা
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৬ আগস্ট ২০২৩ | ১৭:২৫ | আপডেট: ২৬ আগস্ট ২০২৩ | ১৭:২৫
জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের (বিসিএসআইআর) চেয়ারম্যান অধ্যাপক ড. মোহাম্মদ আফতাব আলী শেখ।
শনিবার দ্বিতীয় মেয়াদের প্রথম কর্মদিবসে রাজধানী ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন তিনি। এসময় বিসিএসআইআরের বিজ্ঞানী, পরিচালক, সদস্যসহ অন্যরা উপস্থিত ছিলেন।
শ্রদ্ধা নিবেদন শেষে চেয়ারম্যান অধ্যাপক ড. মোহাম্মদ আফতাব আলী শেখ স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে বিসিএসআইআর কি কি ভূমিকা রাখতে পারে সে ব্যাপারে দিকনির্দেশনা দেন। একইসঙ্গে তিনি আধুনিক জ্ঞান-বিজ্ঞান চর্চার মাধ্যমে দেশের উন্নয়নে বিশেষ ভূমিকা রাখতে বিসিএসআইআরের বিজ্ঞানী, কর্মকর্তা, কর্মচারিদের প্রতি নিরলস কাজ করার আহ্বান জানান। সংবাদ বিজ্ঞপ্তি
- বিষয় :
- জাতির পিতার প্রতিকৃতি
- বিসিএসআইআর