ঢাকা বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬

অসহায়দের মধ্যে স্বরাষ্ট্রমন্ত্রীর উপহার বিতরণ

অসহায়দের মধ্যে স্বরাষ্ট্রমন্ত্রীর উপহার বিতরণ
×

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০৬ মে ২০২০ | ১১:০৬ | আপডেট: ০৬ মে ২০২০ | ১১:৩৫

ঢাকা-১২ নির্বাচনী আসনের সংসদ সদস্য ও স্বরাষ্ট্র মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান খান কামাল তার সংসদীয় আসনে (তেজগাঁও, তেজগাঁও শিল্পাঞ্চল, শেরে বাংলানগর, হাতিরঝিল)  বসবাসরত অসহায় পরিবারের মাঝে শুভেচ্ছা উপহার বিতরণ বৃহস্পতিবার শুরু করেছেন।

এই কার্যক্রম চলবে সপ্তাহব্যাপি। তবে সামাজিক দূরত্ব বজায় রেখে এসব উপহার সামগ্রী দেওয়া হবে।

উপহার সামগ্রীর মধ্যে রয়েছে-প্রতি পরিবারের জন্য ৮ কেজি চাল, ১ কেজি ডাল, ১লিটার তেল, ১ কেজি চিনি, ১ কেজি লবন এবং সেমাই। পর্যায়ক্রমর পাঁচ হাজার প্যাকেট বিতরণ করা হবে।

আরও পড়ুন

×