ঢাকা বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬

লন্ডন থেকে ফিরলেন শিক্ষার্থীসহ ১১৪ বাংলাদেশি

লন্ডন থেকে ফিরলেন শিক্ষার্থীসহ ১১৪ বাংলাদেশি
×

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১১ মে ২০২০ | ০২:১৫ | আপডেট: ১১ মে ২০২০ | ০২:১৮

লকডাউনের কারণে যুক্তরাজ্যে আটকা পড়া শিক্ষার্থীসহ ১১৪ জন বাংলাদেশি ঢাকায় ফিরেছেন। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইট তাদের নিয়ে সোমবার সকালে ঢাকার হযজর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

বেসামরিক বিমান চলাচল (বেবিচক) কর্তৃপক্ষের সহকারী পরিচালক জনসংযোগ মোহাম্মআদ সোহেল কামরুজ্জামান বিষয়টি নিশ্চিত করে জানান, সকাল পৌনে ১০টার দিকে তারা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। লন্ডনফেরত যাত্রীরা রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জেলার বাসিন্দা।

বিমানবন্দর স্বাস্থ্য বিভাগের ইনচার্জ ডা. শাহরিয়ার সাজ্জাদ সমকালকে বলেন, সোমবার ফ্লাইট থেকে নামার পর তাদের স্বাস্থ্য পরীক্ষা করা হয়। এ সময় তাদের প্র্রত্যেকের কাছে যুক্তরাজ্যের স্বাস্থ্য বিভাগের (কোভিড-১৯) করোনামুক্ত সনদ পাওয়া যায়। এ কারণে তাদের ১৪ দিনের হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে।

এদিকে এই যাত্রীদের দেশে ফেরানোর বিষয়ে রোববার যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার সাইদা মুনা তাসনীম সাংবাদিকদের জানিয়েছিলেন, বাংলাদেশ সরকার বিশেষ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্যোগে বাংলাদেশ বিমানবাহিনীর সহযোগিতায় এই বিশেষ ফ্লাইটের ব্যবস্থা করা হয়।

আরও পড়ুন

×