তেজগাঁওয়ে যুবদল সভাপতি নীরবের ত্রাণ বিতরণ
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১৯ মে ২০২০ | ১৩:১৬ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০
করোনাভাইরাস প্রদুর্ভাবে কর্মহীন, অসহায় মানুষের মধ্যে ত্রাণ বিতরণ করেছেন যুবদলের সভাপতি সাইফুল আলম নীরব। তিনি ঢাকা-১২ আসনে বিএনপির প্রার্থী ছিলেন।
মঙ্গলবার রাজধানীর তেজগাও শিল্পাঞ্চল এলাকায় প্রায় ৫ শতাধিক দুস্থ পরিবারের মধ্যে ছাত্রদলের সাবেক সহ সম্পাদক ও ঢাকা পলিটেকনিক ছাত্রদলের সাবেক সফল সভাপতি আমিনুল ইসলাম সিকদারের তত্বাবধায়নে এসব খাবার সামগ্রী বিতরণ করা হয়।
আমিনুল ইসলাম সিকদার বলেন, করোনা ভাইরাস প্রকোপ শুরু হওয়ার পর থেকেই সাইফুল আলম নীরবের নির্দেশে এই এলাকায় দুস্থদের মধ্যে খাবার সামগ্রী বিতরণ অব্যাহত রেখেছেন। যতদিন এই দুর্যোগ থাকবে ততদিন তারা মানবতার সেবায় কাজ করে যাবেন।
ঢাকা পলিটেকনিক ছাত্রদলের ব্যানারে আয়োজিত এ ত্রাণ বিতরণ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন- ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রদলের আহবায়ক আশরাফুল আলম শাকিল, পলিটেকনিক ইনস্টিটিউটটের সাবেক ভিপি তেজগাঁও শিল্পাঞ্চল থানা যুবদল সভাপতি মো. সোলায়মান, তেজগাঁও শিল্পাঞ্চল থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির, ঢাকা মহানগর উত্তর ছাত্রদল সিনিয়র সহ-সভাপতি সাখাওয়াত হোসেন, ২৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি হানিফ বাবুল, তেজগাঁও শিল্পাঞ্চল থানা যুবদল সাধারণ সম্পাদক মোহাম্মদ মনিরুজ্জামান মনির, তেজগাঁও শিল্পাঞ্চল থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক গোলাম নবী রিপন প্রমুখ।