সায়েন্সল্যাবে দফায় দফায় সংঘর্ষ
ছবি-সমকাল
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১৮ জুলাই ২০২৪ | ১৪:৫১ | আপডেট: ১৮ জুলাই ২০২৪ | ১৫:৩৫
রাজধানীর সায়েন্সল্যাবে কোটা সংস্কার আন্দোলনকারী ও পুলিশের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হচ্ছে। বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে পুলিশ আন্দোলনকারীদের লক্ষ্য করে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করছে।
সকাল থেকে নিউ মার্কেট, ঢাকা কলেজ, এলিফ্যান্ট রোডসহ আশপাশের এলাকা বেশ শান্ত থাকলেও ১১টার পর সায়েন্সল্যাবে অবস্থান নেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিপুল সংখ্যক সদস্য। এর বেশ কিছুক্ষণ পর আন্দোলনকারীরা ছোট ছোট দলে এসে সেখানে অবস্থান নেওয়ার চেষ্টা করেন। তবে পুলিশের অ্যাকশনে তারা ছত্রভঙ্গ হয়ে যায়।
দুপুর দেড়টার দিকে আরও আন্দোলনকারীরা তাদের সঙ্গে যোগ দিলে এক পর্যায়ে সড়ক অবরোধ ধানমন্ডি-২৭ পর্যন্ত চলে যায় করেন। এরফলে মিরপুর রোডে যানবাহনে উপস্থিতি একেবারেই কমে যায়।
এদিকে সায়েন্সল্যাব ও নিউমার্কেট এলাকায় দোকানপাট সকাল থেকেই তেমন একটা খোলা হয়নি। অল্প কিছু খুললেও সংঘর্ষ শুরুর পর তাও বন্ধ হয়ে গেছে।
