ঢাকা সোমবার, ১৩ জুলাই ২০২৬

সাংবাদিকদের মাঝে যুব ও স্বেচ্ছাসেবক দলের করোনা সুরক্ষাসামগ্রী উপহার

সাংবাদিকদের মাঝে যুব ও স্বেচ্ছাসেবক দলের করোনা সুরক্ষাসামগ্রী উপহার
×

সুরক্ষাসামগ্রী উপহার দিচ্ছে যুবদল ও স্বেচ্ছাসেবক দল- সমকাল

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১৯ জুন ২০২০ | ০১:৫৬ | আপডেট: ১৯ জুন ২০২০ | ০৪:৫৫

করোনাভাইরাস প্রাদুর্ভাবে রাজধানী ঢাকায় কর্মরত সাংবাদিকদের জন্য করোনা সুরক্ষাসামগ্রী উপহার দিয়েছে যুবদল ও স্বেচ্ছাসেবক দল।

শুক্রবার এই উপহার সামগ্রী সাংবাদিকদের হাতে তুলে দেন নেতারা। এদিন সকালে মগবাজার এলাকায় স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ইয়াছিন আলীর পক্ষ থেকে এসব সামগ্রী হস্তান্তর করেন স্বেচ্ছাসেবক দলের নেতা মুর্তজা বশির আপেল। এছাড়া আদাবর থানা যুবদলের সাধারণ সম্পাদক মো. রফী উদ্দিন ফয়সালের উদ্যোগে পৃথকভাবে করোনা সুরক্ষাসামগ্রী উপহার দেওয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন দৈনিক সমকালের কামরুল হাসান ও দৈনিক মানবজমিনের শাহনেওয়াজ বাবলু, শেরে বাংলা নগর থানা যুবদলের সিনিয়র সহ-সভাপতি মুনান হাওলাদার, আদাবর থানা যুবদল নেতা ডা. মেহেদিজ্জামান। 


রফী উদ্দিন ফয়সাল বলেন, সাংবাদিকরা সমাজের বিবেক। করোনার এই ভয়াবহ দুর্দিনে তাদেরকে মাঠে-ঘাটে কাজ করতে হয়। তাই তাদের সুরক্ষার বিষয়টি সবার আগে বিবেচনায় রাখতে হবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে যুবদলের সভাপতি সাইফুল আলম নীরব ও ঢাকা মহানগর উত্তরের সভাপতি এস এম জাহাঙ্গীরের নির্দেশে ঢাকায় কর্মরত সংবাদকর্মীদের জন্য এ উপহার দেওয়া হয়েছে। আগামীতেও আমাদের এই প্রচেষ্টা অব্যাহত থাকবে।

তিনি জানান, ঢাকা মহানগর উত্তর বিএনপির সাংগঠনিক সম্পাদক সোহেল রহমান ও সাবেক ছাত্রনেতা ইমামুল হাসান হেলালের সার্বিক তত্বাবধায়নে করোনা মহামারিতে আমরা সেবামূলক কাজ করছি। মানুষের পাশে দাড়াচ্ছি।


আরও পড়ুন

×