ঢাকা বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬

লকডাউনে মাস্ক না পরে ঘোরাঘুরি করায় ওয়ারীতে ৬ জনকে জরিমানা

লকডাউনে মাস্ক না পরে ঘোরাঘুরি করায় ওয়ারীতে ৬ জনকে জরিমানা
×

লকডাউনের প্রথম দিনে রাজধানীর ওয়ারীর ৪১ নম্বর ওয়ার্ডের প্রবেশ মুখে ছিল তালা; বাইরে টানানো 'নো এন্ট্রি' সাইনবোর্ড-ফোকাস বাংলা

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০৫ জুলাই ২০২০ | ০০:৪৭

শনিবার সকাল ৬টা থেকে রাজধানীর ওয়ারীতে লকডাউন শুরু হয়েছে। অনেকেই মানছেন না বিধিনিষেধ। লকডাউনেও মাস্ক না পরে ঘোরাঘুরি করায় ওয়ারীতে ৬ জনকে জরিমানা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। রোববার ডিএমপি মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে।

এ ছাড়া মাস্ক ছাড়া ঘোরাফেরা করায় ঢাকায় ৩০টি মামলা ও জরিমানা করা হয়েছে বলেও সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়। বিজ্ঞপ্তিতে ডিএমপি জানায়, মতিঝিল বিভাগে মাস্ক ব্যবহার না করায় ৪ জন ব্যক্তিকে ৪০০ টাকা, ওয়ারী বিভাগে ৬ জন ব্যক্তিকে ১৫০০ টাকা জরিমানা করা হয়েছে এছাড়াও গুলশানে বিভাগে ৫টি দোকান ও ১৫ জন ব্যক্তিকে ২১ হাজার ২০০ টাকা জরিমানা করা হয়েছে। অভিযানে ৩০টি মামলায় ৫টি দোকান ও ২৫ জন ব্যক্তিকে মোট ২৩ হাজার ১০০ টাকা জরিমানা করে ডিএমপির ভ্রাম্যমাণ আদালত।

আরও পড়ুন

×