সায়েন্স ল্যাবে ধানমন্ডির আইডিয়াল শিক্ষার্থীদের সড়ক অবরোধ
দুপুর সোয়া ২ টার দিকে শিক্ষার্থীদের বুঝিয়ে রাস্তা থেকে সরিয়ে দেয় পুলিশ
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২৯ জুন ২০২৫ | ১৫:৩৩
সড়ক দুর্ঘটনায় সহপাঠীর মৃত্যুর ঘটনায় দায়ীদের শাস্তির দাবিতে ধানমন্ডির আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা সায়েন্স ল্যাব মোড় অবরোধ করেছেন। এ সময় ওই সড়কে যানচলাচল বন্ধ হয়ে যায়। এতে তীব্র যানজট সৃষ্টি হয়। রোববার দুপুরে এ ঘটনা ঘটে।
পুলিশ জানিয়েছে, মাসখানেক আগে আইডিয়াল কলেজের আরশাদ নামে এক শিক্ষার্থী বাংলামোটরে ট্রাকের ধাক্কায় মারা যান। ট্রাক চালককে গ্রেপ্তার করা হয়। চালক জামিন পেয়ে যান। এ কারণে বিক্ষুব্ধ হন শিক্ষার্থীরা। চালককে জামিনের প্রতিবাদ এবং ফের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে দুপুর দেড়টার দিকে সায়েন্স ল্যাব মোড় অবরোধ করেন শিক্ষার্থীরা।
ধানমন্ডি থানার পেট্রোল ইন্সপেক্টর মোশারফ হোসেন সমকালকে বলেন, দুপুর সোয়া ২ টার দিকে শিক্ষার্থীদের বুঝিয়ে রাস্তা থেকে সরিয়ে দেওয়া হয়। তারা যে যার মতো চলে যান। এরপর যান চলাচল স্বাভাবিক হয়।
- বিষয় :
- সড়ক অবরোধ
- সড়ক দুর্ঘটনা
- সায়েন্সল্যাব
