ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

বুড়িগঙ্গা রক্ষা করা সবচেয়ে কঠিন কাজ: সৈয়দা রিজওয়ানা হাসান

বুড়িগঙ্গা রক্ষা করা সবচেয়ে কঠিন কাজ: সৈয়দা রিজওয়ানা হাসান
×

রাজধানীর হোটেল রেডিসন ব্লুতে অংশীজন সভা

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২৫ | ১৭:৩৫ | আপডেট: ২৪ সেপ্টেম্বর ২০২৫ | ১৭:৩৭

বুড়িগঙ্গা নদী রক্ষা করা সবচেয়ে কঠিন কাজ বলে মন্তব্য করেছেন বন পরিবেশ ও জলবায়ু বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি বলেছেন, ‘আমি উপদেষ্টা হবার পর সবাই শুধু আমাকে বলে আপনি শুধু বুড়িগঙ্গা নদীটাকে ঠিক করে দিয়ে যান। সেটা করতে গিয়ে দেখলাম বুড়িগঙ্গা রক্ষা করা সবচেয়ে কঠিন কাজ।’

তিনি বলেন, কঠিন হলেও এটা করা সম্ভব। যে খালগুলো দিয়ে বুড়িগঙ্গাতে বর্জ্য যায়, সেগুলো বন্ধ করতে হবে। খালগুলোতে যেভাবে ময়লা জমে, সেটা বন্ধ করতে হবে। যারা খালে বর্জ্য ফেলে, সেটা বন্ধ করতে হবে। একটা দর্শন মেনে সবাইকে কাজ করতে হবে। এখানে রাজউক, সিটি করপোরেশন, ওয়াসার অনেক দায়িত্ব আছে। সবাইকে একটা দর্শন মেনে পরিকল্পনার মাধ্যমে কাজটা করতে হবে। এই সরকারের পক্ষে সেই কাজটা শেষ করা সম্ভব না। কিন্তু শুরু করে দিয়ে যাওয়া সম্ভব। 

আজ বুধবার রাজধানীর হোটেল রেডিসন ব্লুতে ‘নির্মিত ও নির্মাণাধীন ভবনসমূহে সেপটিক ট্যাঙ্ক/ সুয়ারেজ ট্রিটমেন্ট প্ল্যান্ট স্থাপন’ বিষয়ক অংশীজন সভায় তিনি এসব কথা বলেন। এটির আয়োজন করে সিটি নেট ও ডাইকি এক্সিস বাংলাদেশ নামের দুটি প্রতিষ্ঠান।  

রাজউক চেয়ারম্যান রিয়াজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজ, গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আব্দুল মতিন, ওয়াটার এইডের কান্ট্রি ডিরেক্টর হাসিন জাহান প্রমুখ।

আরও পড়ুন

×