ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

পূজামণ্ডপে দায়িত্ব পালনের সময় গুলি চুরি, ৭ পুলিশ বরখাস্ত

পূজামণ্ডপে দায়িত্ব পালনের সময় গুলি চুরি, ৭ পুলিশ বরখাস্ত
×

ফাইল ছবি- সংগৃহীত

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৫ | ১৮:৩৬ | আপডেট: ৩০ সেপ্টেম্বর ২০২৫ | ২০:১৮

রাজধানীর বাড্ডার নিমতলির শ্রী শ্রী মহাদেব আশ্রম ও কালী মন্দির পূজামণ্ডপে দায়িত্ব পালনের সময় পুলিশ সদস্যদের ব্যাগ ও ৩০ রাউন্ড গুলি চুরির ঘটনায় সাত পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তাদের মধ্যে একজন উপপুলিশ পরিদর্শক (এসআই), একজন সহকারী উপপুলিশ পরিদর্শক (এএসআই) এবং পাঁচজন কনস্টেবল।

ঢাকা মহানগর পুলিশের উপকমিশনার (মিডিয়া) মুহাম্মদ তালেবুর রহমান সমকালকে বলেন, সোমবার রাতে পূজামণ্ডপের নিরাপত্তায় নয়জন পুলিশ সদস্য ও আটজন আনসার সদস্য দায়িত্ব পালন করছিলেন। দুজন বাদে বাকিরা ঘুমিয়েছিলেন। এ সময় পুলিশের একটি ব্যাগ চুরি হয়ে যায়, তাতে শটগানের ৩০ রাউন্ড গুলি ছিল। সকালে মণ্ডপের পাশেই সেই গুলি পাওয়া যায়।

আরও পড়ুন

×