গোপালগঞ্জের সাত ছাত্রলীগ নেতাসহ রাজধানীতে গ্রেপ্তার ১১
প্রতীকী ছবি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০৮ অক্টোবর ২০২৫ | ১১:২৯ | আপডেট: ০৮ অক্টোবর ২০২৫ | ১১:৩০
রাজধানী ঢাকায় নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের সাত নেতাসহ ১১ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এদের বেশিরভাগই গোপালগঞ্জের কোটালীপাড়ার নেতাকর্মী বলে জানা গেছে। পুলিশ জানিয়েছে, রাজধানীতে অস্থিতিশীলতা সৃষ্টির উদ্দেশে তারা ঢাকার বিভিন্ন এলাকায় অবস্থান নিয়েছিল।
গতকাল মঙ্গলবার দিনের বিভিন্ন সময় রাজধানীর একাধিক এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। আজ বুধবার সকালে সমকালকে
এ তথ্য নিশ্চিত করেছেন ডিএমপির মুখপাত্র উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান।
তিনি জানান, ঢাকা মহানগরীর আইনশৃঙ্খলা অবনতির উদ্দেশে গোপালগঞ্জের কোটালীপাড়া থেকে আসা ছাত্রলীগের সাত নেতাসহ মোট ১১ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।
- বিষয় :
- ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
- ছাত্রলীগ
- গোপালগঞ্জ
