ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

বিপদের বন্ধু সৌল-ব্রাদার্স

বিত্তবানের কোরবানির মাংস সামর্থহীনের ঘরে পৌঁছানোর অনলাইন উদ্যোগ

বিত্তবানের কোরবানির মাংস সামর্থহীনের ঘরে পৌঁছানোর অনলাইন উদ্যোগ
×

জাহিদুর রহমান

প্রকাশ: ৩১ জুলাই ২০২০ | ০৬:৪৬

করোনাকালে অমানবিকতার নিষ্ঠুর চিত্র যেমন মিলছে, তেমনি মানবিক আর নিস্বার্থে পরপোকারীদের সংখ্যাটাও একদম কম না। তারই একটি উদাহরণ তৈরি করেছে ‘সৌল-ব্রাদাসর্’। মানুষের বিপদে ঝাঁপিয়ে পড়েছে একদল তরুণের এই সংগঠন। তারা অচেনা মানুষকে বাড়িয়ে দেয় সাহায্যের হাত। করোনার থাবায় যাদের উপার্জন বন্ধ, এমন কয়েক হাজার মানুষের ঘরে পৌঁছে দিয়েছে খাদ্য সহায়তা। যে ঘরে শিশু আছে সেই ঘরে পৌঁছানো হয়েছে আলাদা শিশুখাদ্য। ইফতার বিতরণ, পথ শিশুদের মাঝে ফল বিতরণ, পাড়ার রাস্তা-বাড়িঘরের দরজা-দেয়ালে জীবাণুনাশক ছিটানোসহ করোনাকালীন সময়ে সৌল-ব্রাদার্স মানবিকতার অনন্য নজির গড়েছে। 

খুঁজে খুঁজে রাজধানীর বিভিন্ন অঞ্চলে অতি দরিদ্র পরিবারগুলোকে শনাক্ত করছে তারা। আম্পান ও বন্যার দাপটে সংসার ভেসে গিয়েছে উপকূলের যে মানুষগুলোর, তাদের কাছে ত্রাণ পৌঁছে দিতে নেওয়া হয়েছে উদ্যোগ। 

রাজধানীর শেরেবাংলা নগরের পেছনে ৬০ ফিট অঞ্চলে একদল তরুণের সংগঠন সৌল-ব্রাদার্স। শুরুর দিকে কিছুটা স্বল্প পরিসরে সহায়তা কার্যক্রম চললেও এখন তারা ব্যাপক সাড়া পাচ্ছেন। অসহায় মানুষের কাছে সহায়তা পৌঁছে দিতে অনেক বিত্তবান এখন তাদের কাছে আসছেন। উৎসাহ দিচ্ছেন অনেকে। ইতোমধ্যে কাজের স্বীকৃতিও পেয়েছে তারা।

করোনাকালীন ফ্রন্ট লাইন কার্যক্রমের জন্য ঢাকা ইয়ুথ ক্লাব ইন্টারন্যাশনাল ব্রেব্রারি পুরস্কার অর্জন করে সোল ব্রাদার্স। 

এবার কোরবানির ঈদে সবার ঘরে মাংস পৌঁছে দিতে অনলাইনে ব্যতিক্রম উদ্যোগ নিয়েছে সংগঠনটি। Soul. Brothers.of.Bangladesh ফেসবুক পেইজে তারা ঘোষণা দিয়েছে, ‘সামর্থবানের ঈদুল আযহার ত্যাগের মধ্য দিয়ে সমাজের সবার মুখে হাসি ফুটুক। আপনারা কোরবানির মাংসের একটা অংশ যদি সোল ব্রাদার্স এর জন্য রাখেন, তবে আমারা সেই সমস্ত মানুষের ঘরে পৌঁছে দিতে চাই- যারা হয়তো গতবছর কোরবানিতে অংশ নিয়েছেন কিন্তু এবার নিরবে সন্তানদের বুঝ দেওয়ার চেষ্টায় আছেন। সোল ব্রাদার্স নিরবে তাদের ঘরে ঈদের মাংস দিয়ে আসতে চায়। কেবল আমরা তখনই পারবো যখন আপনাদের হাত আমাদের হাত কে ভরসা দেবে।’

যারা কোরবানি করতে পারছেন না তাদের জন্য একটি গুগোল ফরম দেওয়া হয়েছে ফেসবুকে। এই ফরম পূরণ করলেই তার বাসায় নিরবে পৌঁছে যাবে মাংস। একইভাবে যারা মাংস দান করতে চান তাদের জন্যও রাখা হয়েছে গুগোর ফরম। গুগোল ফর্মের সব তথ্য গোপন রাখার প্রতিশ্রুতি দিয়েছে সৌল-ব্রাদার্স।

সৌল-ব্রাদার্স এর অন্যতম সদস্য ফরহাদ হোসেন পলাশ বলেন, ‘২০১৯ সালের শেষের দিকেই আমাদের যাত্রা শুরু। আমাদের সামাজিক প্রথম কাজ ছিল মানবতার দেয়াল তৈরি করা। তারপর পরিকল্পনা ছিল আশেপাশের পরিবেশ পরিষ্কার রাখা। এর মধ্যেই বছর শেষ চলে আসে করোনা। তারপর আমরা মানবিক সহায়তা নিয়ে মাঠে নামি। আমাদের দলে নানা পেশার মানুষ আছেন। একে অন্যকে সোল ব্রাদার ভাবলে সমাজের অনেক সমস্যারই সহজে সমাধান হয়ে যায়।’

আরও পড়ুন

×