মহান বিজয় দিবস উপলক্ষে ডিএফপিতে রক্তদান কর্মসূচি
ছবি- সমকাল
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০৮ ডিসেম্বর ২০২৫ | ২২:০৬
মহান বিজয় দিবস–২০২৫ উপলক্ষে দিনব্যাপী চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরে (ডিএফপি) রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। এতে প্রতিষ্ঠানের কর্মকর্তা–কর্মচারীসহ তাদের পরিবারের সদস্যরা সেচ্ছায় রক্তদান করেন।
সোমবার সকাল ১০টায় চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের সভাকক্ষে রক্তদান কর্মসূচির উদ্বোধন করেন অধিদপ্তরের মহাপরিচালক খালেদা বেগম। রক্তদান কর্মসূচিতে সার্বিক সহযোগিতা করে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি।
রক্তদান কর্মসূচিতে উপস্থিত ছিলেন গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক আবদুল জলিল, বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডের ভাইস চেয়ারম্যান এস এম আব্দুর রহমান ও ডিএফপির পরিচালক (প্রশাসন ও প্রকাশনা) মুহা. শিপলু জামানসহ অন্যান্য কর্মকর্তারা।
দিনব্যাপী এই রক্তদান কর্মসূচিতে চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, গণযোগাযোগ অধিদপ্তর এবং বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডের কর্মকর্তা-কর্মচারী ও তাঁদের পরিবারের সদস্য-সহ মোট ৫০ জন রক্ত দেন।
- বিষয় :
- রক্তদান কর্মসূচি
