বিজয় দিবসে জিয়াউর রহমানের সমাধিতে ব্যাবের শ্রদ্ধা
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৭ ডিসেম্বর ২০২৫ | ১৪:২৩ | আপডেট: ১৭ ডিসেম্বর ২০২৫ | ১৪:৩৮
মহান বিজয় দিবস উপলক্ষ্যে বাংকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ব্যাব) আজ সকালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে পুস্পস্তবক অর্পণের মাধ্যমে গভীর শ্রদ্ধা নিবেদন করেছে।
শ্রদ্ধা নিবেদনকালে উপস্থিত ছিলেন সংগঠনটির আহ্বায়ক আব্দুল কদ্দুস শেখ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহবুবুর রহমান রতন এবং সদস্য সচিব মোহাম্মদ আব্দুল্লাহ। এ ছাড়া সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দসহ বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের নেতাকর্মীরা অনুষ্ঠানে অংশ নেন।
শ্রদ্ধা নিবেদন শেষে নেতৃবৃন্দ মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানান এবং স্বাধীনতা সংগ্রামে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ঐতিহাসিক অবদান গভীর কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন। তারা বলেন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে অর্জিত স্বাধীনতা বাংলাদেশের ইতিহাসে এক গৌরবোজ্জ্বল অধ্যায়। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা ও নেতৃত্ব মুক্তিযুদ্ধকে বেগবান করে এবং জাতিকে বিজয়ের পথে এগিয়ে নেয়।
নেতৃবৃন্দ আরও বলেন, মহান বিজয় দিবস দেশপ্রেম, গণতন্ত্র ও জাতীয় ঐক্যের চেতনাকে নতুন করে জাগ্রত করে। ব্যাংকিং খাতসহ সব পেশাজীবীর সম্মিলিত প্রচেষ্টায় একটি শক্তিশালী, সমৃদ্ধ ও আত্মনির্ভরশীল বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানান তারা।
অনুষ্ঠান শেষে শহীদদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। সংবাদ বিজ্ঞপ্তি
- বিষয় :
- শ্রদ্ধা
- বিজয় দিবস
- পুস্পস্তবক অর্পণ
